সংবাদ শিরোনাম :
রংপুরে গৃহবধু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
রংপুর থেকে হিমেল মিত্র
- আপডেট সময় : ১২:০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে
রংপুরের গৃহবধু ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।
রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ১১ জুন রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
১২ জুন সোমবার বিকেলে র্যাব-১৩–এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১৩–এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, রংপুর সদরের একটি ইটভাটায় কাজের সুবাদে ওই গৃহবধূর সঙ্গে খোকার সখ্য তৈরি হয়।
সে সূত্রে গত ৭ জানুয়ারি সন্ধ্যার পর ওই গৃহবধূর বাড়িতে যান খোকা। এ সময় গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় গত ১৩ জানুয়ারি খোকা চন্দ্র বর্মণের নামে রংপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী গৃহবধূর স্বামী।
গ্রেফতার খোকাকে রংপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান
র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























