ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী হানাদার মুক্ত দিবস

রংপুরের বাজারে স্বস্তির বাতাস ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু

রংপুর থেকে শরিফা বেগম শিউলী
  • আপডেট সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩ ২৯৫ বার পড়া হয়েছে

রংপুরের বাজারে স্বস্তির বাতাস ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের বাজারে স্বস্তির বাতাস ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু

জেলা প্রশাসন ও এনএসআই এর উদ্যোগে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের সিটি কাঁচা বাজারে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়। এর আগে শহরের বিভিন্ন কোল্ড-স্টোরেজ থেকে আলু সরকারী মুল্যে সরবরাহ করা হয়।

রংপুর জেলা প্রশাসন জানায় রংপুর এর বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের কাছে ৩০ টাকায় আলু সরবরাহ ও ক্রেতাদের কাছে ৩৬ টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় কোল্ড স্টোরেজগুলো এই কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন কোল্ড-স্টোরেজ এই কার্যক্রম পরিচালনা করবে।

সিটি কাঁচা বাজার সমিতির সাধারণ সম্পাদক বাবু বলেন, কিছুদিন আগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এসেছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ে তাঁর সঙ্গে আমাদের মিটিং হয়েছে।

এরপর কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের মালিক এবং ব্যবসায়ী নেতা যারা রয়েছেন সবাই মিলে আমরা সরকারের বেধে দেওয়া দামে আলু বিক্রি শুরু করেছি। একজন ক্রেতাকে সর্বোচ্চ ৫ কেজির বেশি আলু দিচ্ছি না। প্রতিদিন ২০০ থেকে আড়াইশ’ বস্তা আলুর প্রয়োজন কাঁচা বাজারে।

 জেলা প্রশাসক মোবাশ্বের হাসান বলেন, আজ থেকে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। পর্যায়েক্রমে সবগুলো বাজারেই হবে। কেউ সরকার নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করতে পারবে না। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সবগুলো বাজারে একযোগে ৩৬ টাকা কেজিতেই আলু বিক্রি হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুরের বাজারে স্বস্তির বাতাস ৩৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু

আপডেট সময় : ১০:০০:১১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩