admin
১৯ মার্চ ২০২৩, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজারে যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে কৃষকদলের বিক্ষোভ মিছিল

মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের ওপর আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে জেলা কৃষক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

একই সঙ্গে হামলাকারীদের রাজপথে মোকাবিলা করার প্রত্যয় ব্যক্ত করে অবিলম্বে সন্ত্রাসীদের সনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।

শনিবার ১৮ মার্চ ২০২৩ ইং, বিকেলে জেলা কৃষকদলের উদ্যোগে শহরের কুসুমবাগ এসআর প্লাজার সামন থেকে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের সেন্ট্রাল রোডের এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ শেষে সিকন্দর আলী সড়কের মোড়ে গিয়ে হয়।

জেলা কৃষকদলের আহবায়ক ও জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী’র  বিক্ষোভ মিছিল পূর্বসমাবেশে পরিচালনা করেন।

এসময় বক্তব্য জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মশিদুল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা কৃষকদলের আহবায়ক মকসুদুর রহমান মসুদ, কুলাউড়া উপজেলা কৃষকদলের আহবায়ক শোয়েব আহমদ, সাধারণ সম্পাদক বুল বুল আহমেদ, রাজনগর উপজেলা কৃষক দলের আহবায়ক মনির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আতিক, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কয়েস আহমেদসহ বিভিন্ন পর্যায়ের প্রমুখ বক্ত‍ব‍্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন-গত ১১ মার্চ মৌলভীবাজারে কেন্দ্র ঘোষিত জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন কর্মসূচীর শুরুতেই আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের মদদে বিএনপি নেতা-কর্মীদের উপরে সশস্ত্র হামলা চালায়।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচীতে পরিকল্পিতভাবে আওয়ামী যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে পুলিশের ছত্রছায়ায় লাটিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র হাতে নিয়ে মহড়া দেয়। এবং বিএনপির ও অংগসংগঠনের নেতৃবৃন্দের ওপর আকস্মিক ন্যক্কারজনক হামলা করে।

এসময় পুলিশ নিরব ভুমিকা পালন করে। যাহা জেলা বাসীসহ দেশবাসীকে ব্যথিত করেছে।
বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলায় সাবেক এমপি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি এবং কেন্দ্রীয় নেতা এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা জাসাসের সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনসহ প্রায় ২৫ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হন।

এম নাসের রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশংকাজনক। বিনা কারণে এই হামলা ন্যক্কারজনক।

সভায় এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১১

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১২

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১৩

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১৪

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১৫

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৬

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৭

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১৮

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

২০
error: Content is protected !!