মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে সংকটে থাকা বীমা কোম্পানির গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায়

মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফি চাপরাশী নামে ৭০ বছরের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার করেছে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুলিশাখালী গ্রামে। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনায় জড়িত মোশাররফ তালুকদারকে আটক করে পুলিশে পুলিশে সোপর্দ করেছে ।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের শফি চাপরাশী(৭০) প্রতিবেশী মোশাররফ হোসেন তালুকদারের(৫৫) ধান ক্ষেতে গরুকে ঘাস খাওয়াতে গেলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

এরই এক পর্যায় মোশাররফ হোসেন তালুকদার মেহগনি গাছের একটি ডাল ভেঙ্গে তা দিয়ে শফি চাপরাশীেকে এলোপাতাড়ি পেটাতে থাকলে ঘটনাস্থলেই মারা যায় শফি চাপরাশী।

নিশানবাড়িয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ৮ নং ওয়ার্ড মেম্বার আবু তাহের জানান, ঘটনার পরপরই স্থানীয় জনতা মোশাররফ হোসেন তালুকদারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

থানা অফিসার ইনচার্জ মো.শামসুদ্দিন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি মোশাররফ হোসেন তালুকদারকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!