মে মাসে ধর্ষণের শিকার ৪০ কন্যাসহ ৬২ জন
- আপডেট সময় : ০৯:৫০:০২ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
মে মাসে ধর্ষণের শিকার ৪০ কন্যাসহ ৬২ জন জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার (২ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বাণুর এক লিখিত বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগীদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৪০ কন্যাসহ ৬২ জন। ১২ কন্যাসহ ২০ জন সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ২ কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একজন ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে।
৩ কন্যাসহ সাতজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন নিপীড়নের শিকার হয়েছে ২২ কন্যাসহ ২৩ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৬ কন্যাসহ সাতজন। এর মধ্যে এক কন্যা উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, এর মধ্যে নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে দুটি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে দুজন। এর মধ্যে একজন অগ্নিদগ্ধের কারণে মারা গেছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ৫, এর মধ্যে দুজনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, এর মধ্যে দুজন কন্যা রয়েছে।
পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে ৩টি। এক মেয়ে গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। বিভিন্ন কারণে সাত কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে।
চারজনকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। পাঁচ কন্যাসহ ২০ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে এক কন্যা আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। তিন কন্যাসহ চারজন অপহরণের শিকার হয়েছে।
এক কন্যাকে অপহরণের চেষ্টা হয়েছে। তিন কন্যাসহ চারজন সাইবার ক্রাইমের ঘটনার শিকার হয়েছে। বাল্যবিয়ের ঘটনা ঘটেছে দুটি। বাল্যবিয়ের ঘটনা প্রতিরোধ করা হয়েছে ৫টি। এ ছাড়া পাঁচ কন্যাসহ ১২ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























