জামালপুর মেলান্দহ উপজেলায় বেতমারিতে ট্রাক ও পিকআপ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
রবিবার ০৯ এপ্রিল সকাল আনুমানিক ৬.৪৫ মিনিটের দিকে মেলান্দহ বেতমারী ঈদগাহ মাঠ সংলগ্ন হাইওয়ে সড়কে (জামালপুর – দেওয়ানগঞ্জ সড়কে ) এ ঘটনা ঘটে।
মেলান্দহর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ও স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে একটি (ঢাঃমেঃঠ-১১-২৯৯৪ ) নং পিকআপ ০২ যাত্রী ও ০১ জন চালক জামালপুর শহরের দিকে যাচ্ছিল।
এতে পিকআপ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপে থাকা ০২ যাত্রী ও চালকসহ ০৩জন নিহত হন।
নিহতারা হলেন জামালপুর শহরের বিয়ারা পলাশ ঘর এলাকার আবুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫)
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার চঞ্চল বর্মণ (২৭) ও গাড়ি চালক জামালপুর সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকার কাজল মিয়া (৩৫)।
তাঁর সবাই বেসরকারি গ্রামীণফোন কোম্পানিতে কর্মরত ছিলেন। পুলিশ পিকআপ ও ট্রাকটি আটক করেছেন।
মেলান্দহ থানার ওসি আরো জানান মরদেহগুলো হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply