ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৈয়দপুরে পেপার মিলের কাটার মেশিনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাণীশংকৈলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন: র‍্যালি ও আলোচনা সভায় নিরাপদ আমিষ ও কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  কাউনিয়ায় সরকারপাড়া যুব সংঘের উদ্যোগে মতবিনিময়ে সভা ও শ্রেষ্ঠ সংগঠককে সম্মাননা প্রদান জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন

মির্জা ফখরুলের আশ্বাসে ঠাকুরগাঁও নাট্য সমিতির হলকে ভেঙ্গে আধুনিকায়ন করার উদ্যোগ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

মির্জা ফখরুলের আশ্বাসে ঠাকুরগাঁও নাট্য সমিতির হলকে ভেঙ্গে আধুনিকায়ন করার উদ্যোগ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মির্জা ফখরুলের আশ্বাসে ঠাকুরগাঁও নাট্য সমিতির হলকে ভেঙ্গে আধুনিকায়ন করার উদ্যোগ

মির্জা ফখরুলের আশ্বাসে ঠাকুরগাঁও নাট্য সমিতির হলকে ভেঙ্গে আধুনিকায়ন করার উদ্যোগ।
ঠাকুরগাঁও নাট্য সমিতি হলকে ভেঙ্গে মিলনায়তনসহ আধুনিক কমপ্লেক্স হিসাবে গড়ে তোলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৮ জুন) নাট্য সমিতির নব নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা। সমিতির সহসভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন জানান, নাট্য সমিতির বর্তমান মিলনায়তনটি শতবর্ষ আগের পুরনো ও জরাজীর্ণ।

এটিকে ভেঙ্গে নতুন আঙ্গিকে আধুনিক কমপ্লেক্স হিসাবে গড়ে তোলা উচিৎ। আর এজন্য নির্দিষ্ট কিছু পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি। সভায় প্রস্তাবটি অনুমোদিত হয়। সম্প্রতি বিএনপি’র মহাসচিব, ঠাকুরগাঁও নাট্য সমিতির সদস্য ও নাট্যাভিনেতা মির্জা ফখরুল নাট্য সমিতির সদস্যদের এখানে একটি আধুনিক মিলনায়তন ও কমপ্লেক্স নির্মাণের জন্য সহযোগিতার আশ্বাস দেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির এই সভায় সদস্যদের মধ্যে বিভিন্ন দপ্তর বণ্টন সহ গঠনতন্ত্রের কতিপয় ধারা সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রসঙ্গত: ঠাকুরগাঁও নাট্য সমিতি দীর্ঘদিন থেকে স্থবির হয়ে পড়ে ছিল। হলটি হয়ে পড়েছিল জরাজীর্ণ। বর্তমানে নতুন সদস্য সংগ্রহ করে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি নাটক মঞ্চায়নসহ নাট্য সমিতিকে গতিশীল করার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

পড়ুন>> নওগাঁয় ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়। তাঁরা হলেন- সভাপতি- এ্যাড. বলরাম গুহ ঠাকুরতা, সহসভাপতি- মির্জা ফয়সল আমিন, সম্পাদক- ফজলে এলাহী মুকুট চৌধুরী, সহসম্পাদক- আহমেদুর রহমান কাজল, নাট্য পরিচালক- মনতোষ কুমার দে, সহ নাট্য পরিচালক- রূপ কুমার গুহ ঠাকুরতা কড়ি, বিজনেস ম্যানেজার- আব্দুস সউদ ও মো. আব্দুল লতিফ, গ্রীনরুম ম্যানেজার- মোহাম্মদ হোসেন শান্তি, সহ গ্রিনরুম ম্যানেজার- সত্য প্রসাদ ঘোষ, স্টেজ ম্যানেজার- শঙ্কর দেধারা, সহ স্টেজ ম্যানেজার- মো, মাশরেকুল আরেফিন, মিলনায়তন ম্যানেজার- হিমাংশু চন্দ্র চন্দ। নির্বাহী সদস্য- প্রত্যুষ কুমার চ্যাটার্জী, মো. রাজিউর রহমান, মো. আজমত রানা, এ্যাড. আন্জামুল হক আরজু, খোদা বক্স ডাবলু, এস এম জসিম, লুৎফর রহমান মিঠু ও মো. শাহীন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মির্জা ফখরুলের আশ্বাসে ঠাকুরগাঁও নাট্য সমিতির হলকে ভেঙ্গে আধুনিকায়ন করার উদ্যোগ

আপডেট সময় : ০১:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫