admin
৭ নভেম্বর ২০২৩, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মান্দায় নিয়োগের আগেই অর্থ বাণিজ্যের অভিযোগ

মান্দায় নিয়োগের আগেই অর্থ বাণিজ্যের অভিযোগ

নওগাঁর মান্দায় নিয়োগের আগেই অর্থ বাণিজ্যের অভিযোগ

মান্দায় নিয়োগের আগেই অর্থ বানিজ্যের অভিযোগ উঠেছে। নিয়োগের আগেই পছন্দের প্রার্থীদের নিকট থেকে অর্থ বাণিজ্যে করছেন এমন অভিযোগ উঠেছে উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের বিরুদ্ধে।

এমন অভিযোগ এনে রবিউল ইসলাম বুলেট নামে এক ভূক্তভোগী রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আঞ্চলিক অফিস, জেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভূক্তভোগী রবিউল ইসলাম বুলেট উপজেলার ভালাইন ইউপির লক্ষীরামপুর গ্রামের মকবুল হোসেন সোনারের ছেলে।

অভিযোগ সূত্রে জানাগেছে, গত ৩রা মার্চ সরকারি বিধি মোতাবেক উপজেলার বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী,পরিচ্ছন্নতাকর্মী, আয়া,নৈশ প্রহরী ও কম্পিউটার ল্যাব অপারেট পদে স্থানীয় দৈনিক করতোয়া ও জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের পর ভূক্তভোগী রবিউল ইসলাম বুলেট কম্পিউটার ল্যাব অপারেটর পদে আবেদন করেন।

আবেদনের ৬ কার্যদিবস পর অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় শর্তসাপেক্ষে চাকরি দেওয়ার কথা জানান। শর্তানুযায়ী রবিউল ইসলাম বুলেট প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ১২ লক্ষ টাকায় চুক্তিবদ্ধ হয়।

চুক্তিবদ্ধের কয়েকদিন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয়কে ৬ লক্ষ টাকা প্রদান করেন। এর কিছুদিন পর প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি বাঁকী ৬ লক্ষ টাকার পরিবর্তে আরো ৪ লক্ষ অতিরিক্ত নিয়ে মোট ১০ লক্ষ টাকা দাবী করেন।

তাদের দাবী টাকা দিতে রাজি না হলে অন্যজনকে চাকরি দিয়ে দিবেন বলে তাকে তারা জানান। তখন ভূক্তভোগী রবিউল ইসলাম বুলেট নিরুপায় হয়ে তার দেওয়া ৬ লক্ষ টাকা ফেরত চান।টাকা না দিবে না মর্মে প্রধান শিক্ষিক ও সভাপতি মহোদয় টালবাহানা শুরু করেন।

তখন নিরুপায় ভূক্তভোগী বিভিন্ন দপ্তরে তাদের দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী রবিউল ইসলাম বুলেট সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির আচরণ সন্তোষজনক না হওয়ায় তার দেওয়া ৬ লক্ষ টাকা ফেরতসহ সুষ্ঠ তদন্তের মাধ্যমে নিয়োগ প্রদানের দাবী জানিয়ে অভিযোগ করার কথা জানান তিনি।

এঘটনায় বৈদ্যপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ও ম্যানেজিং কমিটির সভাপতি এনামুল হকের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।

এমনকি প্রতিষ্ঠানে গিয়েও তাদের সাক্ষাৎ পাওয়া যায়নি। এজন্য তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে নওগাঁ জেলার শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে, অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বাহিরে আছি অফিসে গিয়ে অভিযোগ পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

১০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বৃদ্ধি: আড়াই হাজার পরিবার পানিবন্দী, তলিয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি

১১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৫ পদে নিয়োগ: প্রভাষক ও সহকারী অধ্যাপকসহ আবেদনের সুযোগ

১২

প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা সহজ করতে ৪১ দেশে কার্যক্রম সম্প্রসারণ

১৩

ভারতের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের, ব্যাটিং ব্যর্থতায় আক্ষেপ

১৪

ব্যয় সংকোচনের চাপে নিম্নআয়ের মানুষ, আইএমএফের নীতি নিয়ে অক্সফামের উদ্বেগ

১৫

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ও স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খান

১৬

ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটি গঠন সম্পন্ন

১৭

গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ: প্রতিটি গাছের অভিভাবক এখন শিক্ষার্থীরা

১৮

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৮ ডলার ছাড়াল

১৯

ফিলিস্তিনিদের ওপর চলমান মানবিক বিপর্যয় ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতা

২০
error: Content is protected !!