মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০
- আপডেট সময় : ০৪:১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ ১০
রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় গ্যাস বেলুন বিস্ফোরণে বৈদ্যুতিক তারে আগুন লাগার ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
পড়ুন>> বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
জানা গেছে, ‘৩৬ জুলাই উদযাপন’ উপলক্ষ্যে আজ মানিক মিয়া এভিনিউতে গ্যাস বেলুনের প্রতীকী ‘হেলিকপ্টার’ ওড়ায় ছাত্র-জনতা। হঠাৎ বিস্ফোরণ থেকে গ্যাস বেলুনে আগুন লাগে। সে আগুন ছড়ায় বৈদ্যুতিক তারে। এতে আহত হয় মোট দশজন। পরে একটি ড্রোন দিয়ে আগুন নেভানো হয়।
এর আগে, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত দিনব্যাপী জুলাই পুনর্জাগরণ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এদিন দুপুর ১২টায়। অনুষ্ঠানে পারফর্ম করবেন পারশা, এলিটা করিম, এফ মাইনর, আর্টসেলসহ আরও অনেকেই।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























