মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মোল্লার দাফন সম্পন্ন
- আপডেট সময় : ১১:৩৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মোল্লার দাফন সম্পন্ন
মানিকগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মোল্লার দাফন সম্পন্ন।
যথাযোগ্য মর্যাদায় চির নিদ্রায় শায়িত হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মোশারফ আলী মোল্লা ( ৭৫ )
রোববার (১৬ ফেব্রুয়ারী ) সকালে উপজেলার ঘিওর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
ঘিওর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।
এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পড়ুন>>জলঢাকা থেকে চুরি যাওয়া ভ্যান ডিমলা থেকে উদ্ধার
ঘিওর থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ঘিওর পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে ঘিওর থানার (ওসি) তদন্ত মোহাম্মদ কোহিনূর মিয়া, বীর মুক্তিযোদ্ধা মেঝবা উদ্দিন খান , বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী মোল্লা তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মরহুম আশরাফ আলী মোল্লার তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























