ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ
- আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৩৩৭৪ বার পড়া হয়েছে
ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ
ছয় সিটি করপোরেশনে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ নির্বাচনে পরাজিত ও মনোনয়নবঞ্চিত নেতারাই পেলেন দায়িত্ব।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে ছয়জন বিএনপি নেতাকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপধারা (১) অনুযায়ী করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
পড়ুন>> ঈশ্বরদীতে চাঁদা না পেয়ে গাজর লুট: দুই যুবদলকর্মী গ্রেপ্তার
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। একসময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর প্রশাসক
হিসেবে নিয়োগ পেলেন মো. শফিকুল ইসলাম খান
ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর কাছে পরাজিত হন।
খুলনা সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি। খুলনা-২ আসনে নির্বাচনে জামায়াতের প্রার্থীর কাছে পরাজিত হন।
সিলেট সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি জেলা বিএনপির সভাপতি। সিলেট-৩ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে মনোনয়ন না পেয়ে সিলেট জেলার ছয়টি আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পান।
পড়ুন>>৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্যাতন: চাঁদাবাজ লালখানে গ্রেপ্তার
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। তিনি ২০১৬ সালের সিটি নির্বাচনে মেয়র পদে পরাজিত হন। ২০২৬ সালের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন চেয়েও পাননি।
গাজীপুর সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। তিনি গাজীপুর-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন ইস্যু নতুন করে আলোচনায় এসেছে। প্রশাসক নিয়োগের এই প্রক্রিয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ ও বিতর্ক।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























