মহিলাকে লাথি মারা সিভিক পুলিশকে গ্রেপ্তার করল উস্তি থানার পুলিশ অফিসার
- আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ২৬৯ বার পড়া হয়েছে
মহিলাকে লাথি মারা সিভিক পুলিশকে গ্রেপ্তার করল উস্তি থানার পুলিশ অফিসার ।
গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ডহারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার দক্ষ পুলিশ অফিসার শ্রী পার্থ বাবু, এক সিভিক পুলিশের কর্মীকে গ্রেফতার করে।
জানা যায় যে ঐ সিভিক পুলিশ হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে মহেশ দাড়ির সরদার পাড়ায় এক মহিলাকে লাথি মারেন। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে উস্তি থানার অফিসার পার্থ বাবু ও শুভাশিস বাবু সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা ছুটে আসেন। উত্তেজিত জনতার হাত থেকে ধৃত উস্তি থানার সিভিক পুলিশ শ্রী সুবর্ণ সরদারকে ধরে নিয়ে যায়।
পরে সুবর্ণ সরদারকে উস্তি থানার পক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। এই ঘটনার পর প্রবল ভাবে উত্তেজনা বিরাজ করছিল। গ্রেফতার করার পর তা ফিকে হয়ে যায়।
বর্তমানে উস্তি থানার নতুন অফিসার ইনচার্জ এর নির্দেশ দেন যে উস্তি থানা এলাকায় কোন ঝামেলা ও অপকর্ম বরদাস্ত করা হবে না। তা অক্ষরে অক্ষরে পালন করতে বদ্ধপরিকর ডায়মন্ডহারবার জেলা পুলিশের উস্তি থানার অফিসার পার্থ বাবু ও শুভাশিস বাবু সহ অন্যান্য পুলিশ অফিসাররা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























