মক্কায় আল জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ্ব সার্ভিসের চেয়ারম্যানকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৪:০৭:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে
মক্কায় আল জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ্ব সার্ভিসের চেয়ারম্যানকে সংবর্ধনা
মক্কায় আল জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ্ব সার্ভিস এর চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ এমরান কে সংবর্ধনা দিয়েছে মক্কা প্রবাসী ফোরাম।
সৌদি আরবের মক্কায় একটি হোটেলে মক্কা প্রবাসী ফোরাম উদ্যোগে মঙ্গলবার ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে মক্কা প্রবাসী ফোরাম সৌদি আরব সভাপতি জনাব এম এ মান্নান বিন মোজাম্মেল সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মক্কা সভাপতি মুরাদ চৌধুরী।
সংবর্ধিত অতিথি ছিলেন আল জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ্ব সার্ভিস এর চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ এমরান
প্রধান আলোচক পবিত্র হারামাইন শরিফের জুমার খুতবাহ্ অনুবাদ সেন্টারের প্রধান ও পবিত্র আরাফাত ময়দানের হজ্বের খুতবাহ্ বাংলা অনুবাদক ও ভাষ্যকার শায়েখ এ এফ এম ওয়াহিদুর রহমান।
বিশেষ অতিথি আল জামিল এয়ার ট্রাভেল এন্ড হজ্ব সার্ভিস এর এমডি রাশেদুল ইসলাম তালুকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ জনাব খায়রুল বশর, বিশিষ্ট আলেমেদ্বীন জনাব মমতাজ, মক্কা প্রবাসী ফোরাম’র সিনিয়র সহ সভাপতি জনাব এম এ জহির, ভারুয়াখালীর প্রবাসী ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান, রামু প্রবাসী সমিতির সভাপতি জুবায়ের ভুট্টো, মক্কা প্রবাসী ফোরাম সেক্রেটারি কাজী রাসেল, পেশাজীবি ফোরামের কার্যকরী কমিটির নেতা জনাব নাজিম উদ্দীন, বিশিষ্ট রেমিট্যান্স যোদ্ধা জনাব বাবুল, সাফা টাওয়ারে বিশিষ্ট ব্যবসায়ী জনাব সেলিম উল্লাহ প্রমুখ।
আলোচনা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দেশ ও জাতীর উন্নতি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
সভায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, মক্কা প্রবাসী ফোরাম দুই যুগের অধিক সময় থেকে মরুর বুকে প্রবাসে নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির লালনকারী হিসেবে সুপ্রতিষ্ঠিত।
এ সংগঠনের সাথে সংযুক্ত অসংখ্য অনুরাগী সব সময়ে দেশের কল্যাণে কাজ করছে, এই ধারা চলমান থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























