ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নতুন জেলা প্রশাসক সুমনী আক্তার, বদলি হলেন ইউএনও দেবাশীষ বসাক রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি

 

ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি

ভূরুঙ্গামারীতে ১৪৪ ধারা জারি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরে আমদানি রফতানি কারক সমিতির আহ্বায়ক  কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। দুই গ্রুপের মুখোমুখি অবস্থান ও একই স্থানে সভা-সমাবেশ ডাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সোনাহাট স্থলবন্দরসহ সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা আদেশ জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার রাতে উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস স্বাক্ষরিত এই পত্রে এই আদেশ জারি করা হয়।
এই আদেশ পত্রে বলা হয়- যেহেতু ভুরুঙ্গামারী উপজেলাধীন সোনাহাট স্থল বন্দর এলাকায় ২৮/১১/২০২৪ তারিখে একই স্থানে এবং একই সময়ে বিএনপির ২টি গ্রুপের মধ্যে থেকে সভা-সমাবেশ আহ্বান করা হয়েছে এবং উক্ত সমাবেশ ঘিরে সমগ্র ভূরুঙ্গামারী উপজেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং এর ফলে আইন-শৃঙ্খলার মারাত্মক অবনতি হওয়ার সম্ভবনা রয়েছে মর্মে জানা গেছে।

যেহেতু ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থল বন্দর দিয়ে পার্শ্ববর্তী দেশ হতে পাথর ও কয়লা আমদানী করা হয় এবং সরকারি রাজস্ব আয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং উদ্ভূত পরিস্থিতির কারণে সরকারি স্বার্থ ব্যাঘাত সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে।

সেহেতু সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে আমি মোঃ গোলাম ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম আমার উপর অর্পিত ক্ষমতাবলে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় ২৮/১১/২০২৪ তারিখ সকাল ০৮:০০ ঘটিকা হতে রাত ১২:০০ টা পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৪ ধারা জারী করলাম।

এই সময়ে সমগ্র ভূরুঙ্গামারী এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশিয় কোন অস্ত্র বহন বা প্রদর্শন, যে কোন ধরণের মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, ৫ (পাঁচ) বা অধিসংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা সমাবেশ, মিছিল ইত্যাদি নিষিদ্ধ থাকবে।

এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে  স্থলবন্দরের একাধিক ব‍্যবসায়ী জানান, উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার এর নেতৃত্বে ব‍্যবসায়ীদের একটি অংশ সোনাহাট স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির এক জরুরি সাধারণ সভায় অংশ নিয়ে গতকাল বুধবার বিকেলে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই খবর শুনে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বিপুল সংখ্যক নেতা- কর্মী নিয়ে বুধবার রাতে সোনাহাট স্থলবন্দরে এসে আজ বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। এই নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। সংঘাত এড়াতে ও শান্তি শৃংখলা রক্ষায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

এবিষয়ে একেএম ফরিদুল হক শাহিন শিকদার জানান, সোনাহাট স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির এক জরুরী সাধারণ সভায় গতকাল বুধবার বিকেলে ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এই খবর শুনে কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বিপুল সংখ্যক নেতা- কর্মী নিয়ে সোনাহাট স্থলবন্দরে আসেন এবং আজ বৃহস্পতিবার নতুন কমিটি গঠনের ঘোষণা দেন। ওই সময় তার সঙ্গে আসা লোকজন স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির সদস‍্য ব‍্যবসায়ী আব্দুল লতিফকে মারধর করেন। এরই প্রতিবাদে ব‍্যবসায়ীরা আজ (বৃহস্পতিবার ) মানব বন্ধনের আয়োজন করে। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় তা স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা জানান, ভূরুঙ্গামারীতে বিএনপিতে কোন গ্রুপিং নেই। আজ সোনাহাট ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারী করায় সমাবেশ স্থগিত করা হয়েছে। কি কারণে প্রশাসন  ১৪৪ ধারা জারি করেছে তা আমার জানা নেই।

তিনি আরও জানান, গতকাল বুধবার বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক সাধারণত সম্পাদক একেএম ফরিদুল হক শাহিন শিকদার এর নেতৃত্বে ব‍্যবসায়ীদের একটি অংশ সোনাহাট স্থলবন্দর আমদানি রফতানি কারক সমিতির কমিটি গঠন করার কথা লোকমুখে শুনেছি, তবে  সে সম্পর্কে আমার সঠিক জানা নেই।

ভূরুঙ্গামারী  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম ফেরদৌস জানান, বৃহস্পতিবার  সকাল ৮ টা থেকেই এ আদেশ কার্যকর করা হয়। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ওই সময় উল্লেখিত স্থানের মধ্যে কোথাও কোনো ধরণের সভা-সমাবেশ করা যাবে না। এ আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!