কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।
সোমবার (৯মার্চ) রাতে ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসা এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভার আগে সেখানে বাংলাদেশ জামায়াত ইসলাম ভূরুঙ্গামারী উপজেলা শাখা আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নব নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম ভূরুঙ্গামারীর শিক্ষা ও স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে মাদক নির্মুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এসময় ভূরুঙ্গামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, সাংবাদিক রফিকুল হাসান রনজু, জাহাঙ্গীর আলম, বরিউল আলম লিটন ও উপজেলা প্রেসক্লাব সভাপতি এ.স. খোকন উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন, জেলা সহকারি সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া, উপজেলা সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা সহকারি সেক্রেটারি মিজানুর রহমান ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা উপস্থিত ছিলেন।
Leave a Reply