ডোমারে সশস্ত্র দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:৩০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ৩৮৬৮ বার পড়া হয়েছে
ডোমারে সশস্ত্র দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ডোমারে সশস্ত্র দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে সশস্ত্র দিবস ২০২৫ইং যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২১শে নভেম্বর সকালে বাংলাদেশ এক্স সোলজার এসোসিয়েশন চিলাহাটি শাখার ব্যানারে একটি বর্ণাঢ্য র্যালী চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডাক-বাংলোর হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ এক্স সোলজার এসোসিয়েশন চিলাহাটি শাখার সভাপতি অবসরপ্রাপ্ত মমিনুল হক লুলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ এক্স সোলজার এসোসিয়েশন চিলাহাটি শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, কোষাধ্যক্ষ আহসান হাবীব লিপন এবং উপদেষ্টা অনারি ক্যাপ্টেন জাকারিয়া প্রমুখ।
পড়ুন>>নরসিংদীতে ভূমিকম্পে ভবনে ফাটল, দোকানে ব্যাপক ক্ষতি
আলোচনা সভায় বক্তারা বলেন, সশস্ত্র দিবস ২০২৫ইং যথাযোগ্য মর্যাদায় পালনসহ চিলাহাটিতে একটি কার্যকর সংগঠন তৈরি করে সেই সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়, দুঃস্থ, অসুস্থ এবং এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিভিন্ন রকম সেবা প্রদান করা, একে অপরের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকেরা প্রতিদিন অফিসে গিয়ে বসা সংগঠনের মাধ্যমে প্রত্যেকের খোঁজ খবর আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত অফিসে বসার প্রবণতা তৈরি করার আহবান জানান।
আলোচনা সভা শেষে দেশ জাতিসহ সকলের সুস্বাস্থ্যে ও মঙ্গল কামনায় দোয়া করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























