ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নীলফামারীতে চোরাই ৪টি চার্জার ভ্যান ও ১টি ইজিবাইক উদ্ধার: গ্রেপ্তার ৩ মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার কাতারে লাইসেন্স হারালো আল লুলুয়াহ ম্যানপাওয়ার এজেন্সি প্রয়াত আশরাফুল হক ভরসার মৃত্যু বার্ষিকী পালন হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুলে দোয়া মাহফিল নাটোরের বড়াইগ্রামে আবারও বাস সংঘর্ষ, নিহত ১ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ ঢাবিতে অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতা আটক দেশে মোট হামে ১০৪ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনের মৃত্যু দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

ভূরুঙ্গামারীতে বিএসটিআইয়ের অভিযান:ফিলিং স্টেশনসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে বিএসটিআইয়ের অভিযান:ফিলিং স্টেশনসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিএসটিআইয়ের মোবাইল কোর্টে পরিচালনার মাধ্যমে অনিয়মের অভিযোগে বিভিন্ন ব‍্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা  জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার (২৯ জানুয়ারি ) দুপুরে বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উক্ত অভিযানে ব্রেড পণ্যের বিএসটিআইয়ের মান সনদ রয়েছে বলে মিথ্যা তথ্য প্রদান করার অপরাধে (বিএসটিআই আইন -২০১৮ এর ৩০ ধারায় ১) ভূরুঙ্গামারী বাজারে অবস্থিত আল-আমিন ব্রেড, বিস্কুট এন্ড কনফেকশনারি কে ১০ হাজার টাকা  জরিমানা।

বিএসটিআই হতে ওজন যন্ত্র (ডিজিটাল স্কেল) ভেরিফিকেশন না করে ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যাবহার করার অপরাধে (ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২) ধারা অনুযায়ী মেসার্স গফুরস ট্রেডিং ( রড সিমেন্টের দোকান) কে ২ হাজার টাকা  জরিমানা ও মেসার্স ফরহাদ এন্ড ব্রাদার্সকে ২ হাজার টাকা  জরিমানা।

অকটেন ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিঃলিঃ কম প্রদান ও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন চার্ট এর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে ও হালনাগাদ না করার অপরাধে জয়মনিরহাটে অবস্থিত মেসার্স সাহা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ৪ টি মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন, দীপক কুমার দেব শর্মা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ও উপজেলা নির্বাহী অফিসার।

প্রকিউকর ছিলেন দেলোয়ার হোসেন, ফিল্ড অফিসার ( সিএম) ও জনাব মো. আলমাস মিয়া, পরিদর্শক (মেট্রোলজি)।

আরও উপস্থিত ছিলেন জনাব মো. ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার, বিএসটিআই বিভাগীয় অফিস, রংপুর।

এসময় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে বিএসটিআইয়ের অভিযান:ফিলিং স্টেশনসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:৪৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩