ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক-১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী

ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক-১

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ আটক-১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ০৬ কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং মাদক সম্রাট আবু বক্কর সিদ্দিক সহ ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের নির্দেশনায় নিয়মিত ভূরুঙ্গামারী থানা পুলিশের মাদকদ্রব্য উদ্ধারের জন‍্য পরিচালিত বিশেষ অভিযান পরিচালিত হয়।

এরই অংশ হিসেবে গত শুক্রবার (১০ মার্চ) রাতে  ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের দিক নির্দেশনায় এস আই  শাহিন আল মামুন কর্তৃক  সঙ্গীয় এএসআই হারুন অর রশিদ,

 

এএসআই দ পরিতোষ রায় এবং এএসআই রাজু আহমেদ সঙ্গীও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে  জয়মনিরহাট ইউনিয়নের  বড় খাটামারী গুচ্ছগ্রামের মোহাম্মদ খাদেম উদ্দিনের পুত্র   মাদক ব্যবসায়ী মোঃ ছলিম উদ্দিন (৩৮) বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে তার বসত ঘরের ভিতর টেবিলের উপর হইতে ০৬ কেজি  গাজা উদ্ধারসহ ছলিম উদ্দিনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে মূল মাদক সম্রাট একই গ্রামের মৃত শের আলীর পুত্র  মোঃ আবু বক্কর সিদ্দিক (৪২)  পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান  গ্রেফতারকৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে ভুরুঙ্গামারী থানার মামলা নং ০৮ তাং ১০/৩/২৩ ইং রুজু করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী ছলিম উদ্দিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, ভুরুঙ্গামারী থানায় কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের নির্দেশনায় নিয়মিত মাদক দ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল করতে বিশেষ অভিযান চলছে এবং অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে পলাতক আসামি আবু বক্কর সিদ্দিক এর বিরুদ্ধে আরো ০৪ টি মাদক দ্রব্য আইনের  মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!