ভূরুঙ্গামারীতে কবরস্থান থেকে নিখোঁজের তিন দিন পর মিলল লাশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে কবরস্থান থেকে নিখোঁজের তিন দিন পর মিলল লাশ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের

ভূরুঙ্গামারীতে কবরস্থান থেকে নিখোঁজের তিন দিন পর মিলল লাশ

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫
ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ

 

 

ভূরুঙ্গামারীতে কবরস্থান থেকে নিখোঁজের তিন দিন পর মিলল লাশ

 

ভূরুঙ্গামারীতে কবরস্থান থেকে নিখোঁজের তিন দিন পর মিলল লাশ।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নিখোঁজের তিন দিন পর একটি কবরস্থান থেকে সুমি বেগম (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের একটি কবরস্থানে ঘটনাটি ঘটে।

 

 

নিহত সুমি বেগম ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক গাজিউর রহমান মাস্টারের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানায় পরিবার।

 

 

সকাল সাড়ে ৮টার দিকে এক নারী লাউ তুলতে গিয়ে একটি পাকা কবরের দেয়ালের ফাঁকে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেন।

পড়ুন>>কুড়িগ্রামে বিপুল প‌রিমাণ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবা‌রি গ্রেফতার

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল এবং মুখমণ্ডলে ছিল আঘাতের চিহ্ন—যা হত্যার আশঙ্কা জাগায়।

 

 

সুমির ভাই মঞ্জুরুল ইসলাম জানান, “গত ২৭ জুন বিকেলে বোন নিখোঁজ হয়। মানসিক ভারসাম্যহীন হওয়ায় আমরা খুব একটা গুরুত্ব দেইনি। আজ তার মরদেহ এভাবে দেখে আমরা স্তব্ধ।”

ভূ

 

রুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “মরদেহের গলায় ওড়না পেঁচানো ছিল। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় এটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।”

 

 

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তে প্রয়োজনে নিহতের মোবাইল কললিস্ট, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক খতিয়ে দেখা হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!