সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ আটক-১
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:০৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ এপ্রিল ২০২৩ ৩৭৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৫০ পিছ ইয়াবাসহ একজনকে আটক করেছে থানা পুলিশ ।
আটকৃত ব্যক্তির নাম আজাহার আলি (৫০)। সে
উপজেলার দক্ষিণ পাথরডুবি এলাকায় নুর মোহাম্মদ এর পুত্র।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিন পাথরডুবি এলাকায় ৫০ পিছ ইয়াবা সহ আজাহার আলি (৫০) কে গ্রেফতার করা হয়।
আটককৃত আজাহার আলির লুঙ্গির কোছ থেকে ৪০ পিছ গোলাপি রঙের ও ১০ পিছ কমলা রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, গ্রেফতার কৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশ কর্তৃক মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এই অভিযান আরো জোরদার করা হবে।
Facebook Comments Box
























