ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৪৯৮৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপনের দায়ে তিনটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে পরিচালিত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০০৯) লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটাকে মোট ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া মাটি সংগ্রহের দায়ে ভূরুঙ্গামারীর মেসার্স ফ্রেন্ডস ট্রেডার্সকে ১ লাখ টাকা, মেসার্স ডিএমএইচ ব্রিকসকে ১ লাখ ২০ হাজার টাকা এবং মেসার্স টিএমএইচ ব্রিকসকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পড়ুন>> জরিমানার ফাঁদে অনিশ্চিত কুড়িগ্রামে ১০৪ শিক্ষার্থীর শিক্ষা জীবন

এছাড়া হালনাগাদ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট ইটভাটাগুলোর সব ধরনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশের সদস্যসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, পরিবেশ সুরক্ষা, কৃষিজমি রক্ষা এবং আইন বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ১১:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬