ভূরুঙ্গামারীতে অডিটর জেনারেল কার্য্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে অডিটর জেনারেল কার্য্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কায্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।দিবসটি উপলক্ষ্যে রবিবার (১২ মে) বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস।
বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম,উপজেলা স্বাস্হ্য ও প.প. কর্মকর্তা ডা: এএসএম সায়েম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার শামীমা আক্তার,ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মামুন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। এছাড়াও উজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।
উল্লেখ্য অডিটর জেনারেল কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ মে থেকে ১৪ মে এই তিন দিন উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রম পালন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























