ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে ৩৩ মাস কারাভোগের পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৩ জন নিজ নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত পিতা গ্রেফতার ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক তাহিরপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের কৌশলী হওয়ার সময় কি এখনই? দুদক পুনর্গঠনে এনসিপিকে টার্গেট করছে সরকার: নাহিদ ইসলাম বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পাওনা পরিশোধে বিলম্ব: আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ পাকিস্তানের কোহাটে মসজিদে শক্তিশালী আত্মঘাতী হামলা, নিহত ১৬ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর আইন ও ব্যবস্থার পথে সরকার

ভুরুঙ্গামারীর চোরাই ওষুধ দিনাজপুরে উদ্ধার: আটক ১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ৫৯৯৩ বার পড়া হয়েছে

চোরাই ওষুধসহ আটককৃত মামুন হোসেন।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভুরুঙ্গামারীর চোরাই ওষুধ দিনাজপুরে উদ্ধার: আটক ১

ভুরুঙ্গামারীর চোরাই ওষুধ দিনাজপুরে উদ্ধার: আটক ১।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে একটি ফার্মেসিতে চুরির ঘটনায় দিনাজপুর থেকে চুরি হওয়া ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল কেনার দায়ে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর (২০২৫) দিবাগত রাতে ভুরুঙ্গামারী জামতলা মোড়ে অবস্থিত রানা মেডিকেল স্টোরের টিনের চাল কেটে অজ্ঞাত চোরেরা ভেতরে প্রবেশ করে প্রায় চার লাখ টাকার বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে দোকানের মালিক ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন।

পড়ুন>> দৌলতপুরে বিয়ে বাড়ীতে দূর্ধষ চুরি

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং সার্কেল এএসপি ও ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জের পরিকল্পিত অভিযানে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দিনাজপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ওষুধ উদ্ধার করে।

এ সময় চোরাই ওষুধ ক্রয়ের অভিযোগে দিনাজপুর জেলার সদর থানার ২নং উপশহর (সি/১৮) এলাকার মৃত মনোয়ার হোসেনের ছেলে মোঃ মামুন হোসেন (৪৩)কে গ্রেপ্তার করা হয়। আটককৃত মামুন রামডুবি বাজারের ‘মা ফার্মেসী’-এর মালিক। পরবর্তীতে তাকে কুড়িগ্রাম জেলা আদালতে প্রেরণ করা হয়।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, “চুরি হওয়া ওষুধের বেশিরভাগই উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভুরুঙ্গামারীর চোরাই ওষুধ দিনাজপুরে উদ্ধার: আটক ১

আপডেট সময় : ১১:০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫