ভারতের যৌন কর্মীদের মহিলা শ্রমিকের অধিকার ও সামাজিক নিরাপত্তা আদায়ের সভা অনুষ্ঠিত।
আজ কলকাতায় ভারতের বৃহত্তম যৌন কর্মীদের সোসাইটি দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে ৩০শে, এপ্রিল যৌন কর্মীদের শ্রমিকের অধিকার, তাদের নিরাপত্তা ব্যবস্থা, রেশনিং ব্যবস্থা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, ‘ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে যৌন পেশায় নিয়োজিত মহিলাদের শ্রমিকের অধিকার দিতে হবে। সেই সঙ্গে ২২শের উর্ধ্বে যারা নিজেদের ইচ্ছায় যৌন পেশায় নিয়োজিত হয়েছে তাদেরকে কোন ভাবে হয়রানি করতে পারবেন না। কিন্তু বর্তমান সরকার কর্তৃক পুলিশের কিছু অংশ ও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের বাধার সম্মুখীন হতে হয় যৌন কর্মীদের। কোথাও প্রশাসনিক হেনস্তা হতে হয়। পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়।,
যৌনকর্মীদের রেশনিং ব্যবস্থা ও তাদের নিরাপত্তা এবং সামাজিক অধিকার রয়েছে তাদেরকে সম্মান জানানো। যৌন কর্মীদের স্বাস্থ্য ও ভোটার তালিকায় নাম তোলা এবং তাদের রাস্ট্রের শ্রমিকের যে অধিকার দেওয়া হয়েছে তা দেওয়ার জন্য আন্দোলন চলছে।
তাদেরকে পুলিশের হাতে হেনস্তা হতে হয় সময়ে সময়ে। এই কাজ যদি চলতে থাকে তাহলে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করছে পুলিশ তা দেখার জন্য অনুরোধ করেন।
সারা ভারতের বিভিন্ন যায়গায় দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্য সংখ্যা চল্লিশ হাজারেরও বেশি। তাদের অধিকার ও সামাজিক ন্যায় এবং নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার লক্ষ্যে নিয়ে এগিয়ে চলেছে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সেক্রেটারি শ্রীমতী বিশাখা লস্কর।
Leave a Reply