admin
১৫ জুলাই ২০২৫, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে রাজস্ব নীতির ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

ব্র্যাক ইউনিভার্সিটিতে রাজস্ব নীতির ভূমিকা নিয়ে আলোচনা সভা।

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে রাজস্ব নীতির ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

 

 

ব্র্যাক ইউনিভার্সিটিতে “ইকোনোমিক রেজিলিয়েন্স অফ বাংলাদেশ: রোল অফ ফিসকাল ইয়ার” শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে সম্প্রতি এই আলোচনার আয়োজন করে ডিপার্টমেন্ট অফ ইকোনোমিকস অ্যান্ড সোশাল সায়েন্সেস।

 

রাজস্ব নীতি হলো অর্থনীতিতে সরকারের ব্যয় ও কর ব্যবস্থার মাধ্যমে প্রভাব বিস্তার করার একটি কার্যকর উপায়। সরকার সাধারণত এই নীতির মাধ্যমে টেকসই ও শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি দারিদ্র্য হ্রাসে ভূমিকা রাখে।

 

 

 

আলোচনায় অংশ নেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আমিন এবং জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক তাহেরা আহসান।

 

 

প্রফেসর মোস্তাফিজুর রহমান বলেন, এখনও দেশের প্রায় ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। গত তিন বছরে মুদ্রাস্ফীতি ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ায় অনেক মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

 

 

 

      বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) বিপরীতে জনগণের মাথাপিছু ব্যয় দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম। যেখানে বাংলাদেশে এই ব্যয় জিডিপির প্রায় ১৩ শতাংশ, সেখানে অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলোতে এই হার প্রায় ২০ শতাংশ।

 

 

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় বাজেটে ১৪০টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একীভূত করে ৯৯টিতে নামিয়ে আনা হয়েছে। তবে এই বাজেটের ৪৫ শতাংশ কৃষিভর্তুকি ও পেনশনের জন্য বরাদ্দ করা হয়েছে, যা প্রকৃত অর্থে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ নয়। এই খরচগুলোকে সামাজিক নিরাপত্তা খাত থেকে বাদ দেওয়া উচিত, বলেও তিনি মন্তব্য করেন।

 

তিনি বলেন, বয়স্ক ভাতা ৮০০ টাকা থেকে ৮৫০ টাকা করা হয়েছে ঠিকই, কিন্তু দ্রব্যমূল্যের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি যথেষ্ট নয়।

মোস্তাফিজুর রহমান বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের তালিকা পুনর্মূল্যায়ন করা প্রয়োজন, যাতে কেবল উপযুক্তরাই এই সুবিধা পান।

 

আরও বলেন, এখন সময় এসেছে বাংলাদেশকে সামাজিক নিরাপত্তা থেকে আরও সমন্বিত সামাজিক সুরক্ষা ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার।

 

মোহাম্মদ নুরুল আমিন বলেন, দেশের ব্যাংকিং খাতে মোট ১৯ লাখ কোটি টাকার আমানতের বিপরীতে প্রায় ৭ লাখ কোটি টাকা, অর্থাৎ প্রায় ৪০ শতাংশ ঋণ এখন অনাদায়ী বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

তিনি জানান, সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোকে একীভূত করা হতে পারে অথবা সেগুলো অধিগ্রহণ বা হস্তান্তরের আওতায় আনা হতে পারে।

তাহেরা আহসান বলেন, সরকার যখন বন্ডসহ বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে অর্থ সংগ্রহ করে, তখন বেসরকারি খাতের জন্য ঋণ পাওয়া কঠিন হয়ে পড়ে।

 

 

তিনি আরও বলেন, সদ্য ঘোষিত বাজেটে বেসরকারি খাতের প্রবৃদ্ধিকে উৎসাহিত করার মতো উল্লেখযোগ্য কোনো প্রণোদনা নেই। তবে বাজেটে খরচ নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কারণ সরকার বর্তমানে প্রবৃদ্ধির চেয়ে অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় গুরুত্ব দিচ্ছে।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিপার্টমেন্ট অফ ইকোনোমিক্স অ্যান্ড সোশাল সায়েন্সেস এর চেয়ারপারসন প্রফেসর ওয়াসিকুর রহমান খান।

 

 

ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স
১৪ জুলাই ২০২৫ তারিখের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাব এল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিল হুতিরা, ট্রাম্পের কাছে সৌদির অনুরোধ প্রত্যাখ্যান

দেশের টেকসই উন্নয়নের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন: তথ্যমন্ত্রী

আজ ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তাহিরপুর ঘাগটিয়া ঈদগাহ ও খেলার মাঠ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টকশোতে মিথ্যার জবাব দিতে তথ্য-উপাত্ত নিয়ে প্রস্তুতির পরামর্শ প্রধানমন্ত্রীর

রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যাহত

বিরলের আবু বক্কর সিদ্দিক বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য উত্তীর্ণ

ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত

সরাইলে মাছ শিকার প্রতিযোগিতায় দুই কাতলা ধরে ২ লাখ ৩০ হাজার টাকা জিতলেন হান্নান

বরিশালে সমকাল অফিসের ভেতরে সাবেক ব্যুরো প্রধানের রহস্যজনক মৃত্যু

১০

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১১

নতুন মিউজিক ভিডিওতে নতুন রূপে হাজির মডেল দেবজ্যোতি

১২

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দার পানি বৃদ্ধি: পানিবন্দী আড়াই হাজার পরিবার

১৩

ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

১৪

নওগাঁয় সংবাদ সম্মেলন: প্রতিপক্ষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক পরিবার

১৫

জুলাই সনদের সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সংবিধান সংশোধনের পথে সরকার: চিফ হুইপ

১৬

শুধুমাত্র রাষ্ট্রীয় ক্ষমতা অর্জনই লক্ষ্য নয়, আখিরাতের সফলতার জন্যও কাজ করতে হবে: এটিএম আজহার

১৭

গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিল ও ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

১৮

জাপানের কাছে বড় হারে হকি জুনিয়র বিশ্বকাপের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১৯

যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দামে রেকর্ড, পাম্পের ডিসপ্লেতে জায়গা হচ্ছে না নতুন দামের

২০
error: Content is protected !!