বোমা নয় বার্তা বড়? চিরকুটে উত্তপ্ত রাজনীতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বোমা নয় বার্তা বড়? চিরকুটে উত্তপ্ত রাজনীতি : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ায় বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল এমপি আয়নুল হকের ওপর হামলা ও গাড়ী ভাঙ্গচূর অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নিয়মিত খেলা উচিত: জেসন গিলেস্পি চা শ্রমিকদের ৮ দফা দাবি: বিশেষ তদন্ত টিম গঠনের আশ্বাস শ্রমমন্ত্রীর নাগেশ্বরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ‎​ দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন ডোমারে দুই প্রতিবন্ধী সন্তান‌ নিয়ে হাসিনার মানবেতর জীবন যাপন গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস শাহজালাল মাজারে দানবাক্স ও ডেগের টাকা গণনার সময় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চিঠি বর্ষার রূপের ছটায় সেজেছে রাঙ্গামাটির সুবলং ঝরনা, পর্যটকদের উপচে পড়া ভিড়

বোমা নয় বার্তা বড়? চিরকুটে উত্তপ্ত রাজনীতি

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
২০১৮ সালে তো হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে

 

 

বোমা নয় বার্তা বড়? চিরকুটে উত্তপ্ত রাজনীতি

 

 

বোমা নয় বার্তা বড়? চিরকুটে উত্তপ্ত রাজনীতি।
মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে থেকে চিরকুটসহ দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

 

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাজার এলাকায় বিএনপি অফিসের সামনে লাল ও কালো টেপে মোড়ানো দুটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। এর পাশেই একটি হাতে লেখা চিরকুট পাওয়া যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বোমাসদৃশ বস্তু দুটি ও চিরকুটটি উদ্ধার করে।

 

 

উদ্ধারকৃত চিরকুটে লেখা ছিল:

 

 

“গ্রামের ছেলে হিসেবে এতোদিন ভালোই ছিলাম। কিন্তু তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না। শেখ হাসিনা পালায় গিয়েছে তো কি হয়েছে। তবে মাথায় রাখিস, আমরা জায়গার মাল, জায়গাতেই বোসে আছি। ২০১৮ সালে তো হালকা হয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে।”

 

এ বিষয়ে মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল ইসলাম বলেন, “দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। আমার ধারণা, উদ্দেশ্যমূলকভাবে কেউ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।”

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। কে বা কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ চলছে।”

 

 

তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। তবে প্রাথমিকভাবে বস্তু দুটি তেমন সক্রিয় বিস্ফোরক নয় বলেই ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত করা যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!