ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান যশোরের ঝিকরগাছায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ আটক আশুলিয়ায় ৪০ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের উদ্যোগে এতিম শীতার্ত ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম
  • আপডেট সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের উদ্যোগে এতিম শীতার্ত ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গলবার খুলনার পাইকগাছার হরিঢালী এলাকায় আলেয়া-আফাজ মহিলা মাদ্রাসার এতিম অসহায় শীতার্ত ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের উদ্যোগে এতিম শীতার্ত ছাত্রীদের মাঝে এসব কম্বল বিতরণ করি হয়।

হাড়কাঁপানো শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দক্ষিন খুলনার গরীব অসহায়, দরিদ্র, দুস্থ, গরিব,দুঃখী, বস্ত্রাভাবী শিশু,বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ কষ্ট পাচ্ছে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলে বিরূপ প্রভাব ফেলেছে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তুলেছে।

প্রত্যন্ত অঞ্চলে জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য মানুষের প্রয়োজন শীতবস্ত্রের।শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যক্তি। মঙ্গলবার খুলনার পাইকগাছার হরিঢালী এলাকায় আলেয়া-আফাজ মহিলা মাদ্রাসার এতিম অসহায় শীতার্ত ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল বিতরণে সার্বিক সহযোগিতা করেন মার্কিন যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইলেকশন ক্যাম্পেইন কমিটির ফ্লোরিডা চ্যাপ্টারের উপদেস্টা, এশিয়ান হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট, স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদযাপন কমিটির কো কনভেনর, চীন-বাংলাদেশ মৈত্রী সমিতির সহ সভাপতি, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরীর সুপরিচিত কৃতি সন্তান,বিশিষ্ট সমাজসেবক,দানবীর, রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার।

এসময় উপস্থিত ছিলেন পাইকগাছা-কপিলমুনির কৃতি সন্তান দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার আনোয়ার আলদীন, কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি শেখ সামসুল আলম পিন্টু,নিরাপদ সড়ক চাই সংগঠনের উপজেলা সভাপতি মোঃ শফিউল ইসলাম, সাংবাদিক শেখ খায়রুল ইসলাম,মাদ্রাসার প্রতিষ্ঠাতা অলিউল ইসলাম,মুহতামিম হাফেজ মাওলানা শেখ রইসুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদারের উদ্যোগে এতিম শীতার্ত ছাত্রীদের মাঝে কম্বল বিতরণ

আপডেট সময় : ০৪:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩