বিস্ফোরক ও মারামারি মামলায় নওগাঁয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিস্ফোরক ও মারামারি মামলায় নওগাঁয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

বিস্ফোরক ও মারামারি মামলায় নওগাঁয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
বিস্ফোরক ও মারামারি মামলায় নওগাঁয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

 

বিস্ফোরক ও মারামারি মামলায় নওগাঁয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁয় বিস্ফোরক ও মারামারি মামলায় চেয়ারম্যানসহ আওয়ামীলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৯ নভেম্বর দিবাগত রাতে ও রবিবার ১০ নভেম্বর দুপুরের দিকে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে স্ব স্ব থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে।

পড়ুন>>অন্তর্বর্তীকালীন সরকারের পরিধি আরও বাড়ছে: উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছে যারা

এদিন রাতে নাশকতা মামলায় রাণীনগরে অভিযান চালিয়ে ইউনিয়ন আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন রাতে ধামইরহাটে অভিযান চালিয়ে বিষ্ফোরক ও মারামারি মামলায় আওয়ামী লীগের ও স্বেচ্ছাসেবক লীগের ওই দু’জনকে তাদের নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাণীনগর উপজেলার পারইল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুর রহমান (৪৫) ও নিষিদ্ধ ছাত্রলীগের কাশিমপুর ইউনিয়ন কমিটির সহ-সভাপতি সাগর হোসেন (৩৩), ধামইরহাট উপজেলার উমার ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চানকুরি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আ: কুদ্দুস (৪০), একই উপজেলার জাহানপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মাস্টারপাড়া গ্রামের মৃত তছির উদ্দিন মন্ডলের ছেলে নজরুল ইসলাম (৪৫) এবং পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরী।

বিস্ফোরক ও মারামারি মামলায় নওগাঁয় আওয়ামীলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার। এদিকে পত্নীতলা উপজেলার ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও চেয়ারম্যান ওবাইদুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার নিয়ে দুই থানার দুই রকমের মন্তব্য। জানা যায়, রবিবার ১০ নভেম্বর দুপুরের দিকে আকবরপুর ইউনিয়ন এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার পুলিশ। তবে কোন থানার পুলিশ গ্রেপ্তার করেছে তা নিয়ে আছে ধোঁয়াশা।

জানতে চাইলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু তালেব ইউনিয়ন চেয়ারম্যান ওবাইদুল ইসলামকে গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করে মুঠোফোনে বলেন, তাকে বদলগাছী থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং বদলগাছী থানায় চলে গেছে। অপরদিকে বিকেল পৌনে ৫টার দিকে জানতে চাইলে তেমনভাবে কিছু বলতে পারলেন না বদলগাছী থানার অফিসার ইনচার্জ শাহ্জাহান আলী। তিনি মুঠোফোনে বলেন, মনে হয় আমার থানায় একজনকে পাঠিয়েছে। তবে আমারা গ্রেপ্তার করিনি। পত্নীতলা থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে এখানে পাঠিয়ে দিয়েছে। তাকে কি মামলায় গ্রেপ্তার দেখাবেন এমন প্রশ্নে তিনি বিস্ফোরক মামলার কথা জানান।

রাণীনগর থানা পুলিশ জানায়, গত ২৪ আগষ্ট উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৬ আগষ্ট রাণীনগর থানায় নাশকতা মামলা দায়ের হয়। ওই মামলায় জিল্লুর রহমান ও সাগর হোসেন তদন্তপ্রাপ্ত আসামি। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের দুইজনকে গ্রেপ্তার করে। রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুইজনকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ধামইরহাট থানার মামলা সুত্রে জানা যায়, গত অক্টোবর মাসে উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের সামনে একটি মারামারি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এঘটনায় ওই ইউনিয়নের জোতরামপুর এলাকার রাজু হোসেন বাদি হয়ে ২৬জনের নাম উল্লেখ করে করে আরও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিকেল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ রাইসুল ইসলাম মুঠোফোনে বলেন, মারামারি ও বিষ্ফোরক আইনে মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!