বিশ্বম্ভরপুরে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ জেলা প্রশাসকের পরিদর্শন
- আপডেট সময় : ১১:৩৬:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২০৬ বার পড়া হয়েছে
বিশ্বম্ভরপুরে হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ জেলা প্রশাসকের পরিদর্শন
সুনামগঞ্জ জেলার জেলা প্রশাসক ড. মোঃ ইলিয়াস মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার হাওরেরর বোর ফসল রক্ষা বাঁধের কাজে পরিদর্শনে ব্যস্ত দিন পার করলেন।
২৭ জানুয়ারি সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ব্যস্ত সময় পার করলেন। তিনি প্রথমে বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের বিশেষ সময়ের জন্য বিশ্রামাগার সেন্টারের উদ্বোধন করেন।
সকাল ১১ টায় বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চ প্রাঙ্গনে বিজ্ঞান মেলার ও শুভ উদ্বোধন করেন।পরে বিশ্বম্ভর পুর উপজেলা সম্মেলন কক্ষে কর্মকর্তা ও জন্য প্রতিদিনের নিয়ে একটি মতবিনিময় সভা করেন।দুপূর ১২ টায় বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।
পড়ুন>>কাউনিয়ায় পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুর আটক
এসময় তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন পিআইসি কমিটির সদস্যদের বাঁধের মেরামত কাজ তদারকি সময় বলেন, দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে বাজের কাজ শেষ করতে হবে এবং বাঁধের কাজে কোন সমস্যা হলে কাউকে চার দেয়া হবে না। বাঁধের কাজে কোন অজুহাত চলবে না বলে সবাইকে হুশিয়ার করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মো. মামুন হাওলাদার, নির্বাহী প্রকৌশলী, পওর-১, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ, জনাব মফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বম্ভরপুরসহ কাবিটা স্কীম প্রণয়ন ও বাস্তবায়নকল্পে জেলা ও উপজেলা বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্যগণ; পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তাবৃন্দ, প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার ব্যক্তিবর্গ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























