কাউনিয়ায় পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুর আটক
- আপডেট সময় : ১১:০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে
কাউনিয়ায় পুত্রবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুর আটক
কাউনিয়ায় আপন পুত্রবধুঁকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। ঘটনা টি ঘটেছে রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ(বকুলতলা)গ্রামে।
থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ(বকুল তলা) নামা চরের বাসিন্দা মৃত্যু কেন্দু শেখের পুত্র মোঃ আব্দুস সালাম আপন ছেলে আলমগীর হোসেনের স্ত্রী কে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার রাতে তার ছেলে বাড়িতে না থাকায় শশুর আব্দুস সালাম পুত্র বধুঁর ঘরে প্রবেশ করে তার স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।
পুত্রবধুঁ শশুরের হাত থেকে ইজ্জত বাঁচতে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে শশ্বর আব্দুস সালাম কে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। পুলিশ সোমবার সকালে এসে জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিম কে উদ্ধার থানায় নিয়ে যায়।
পড়ুন>> বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে কিশোরী কর্ণার (Adolescent Girls Corner) উদ্বোধন
আব্দুস সালামের পুত্র মোঃ আলমগীর হোসেন তার স্ত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।
থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন ঘটনা স্থলে গিয়ে পুলিশ জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিমকে থানায় নিয়ে আসে। আলমগীর হোসেন বাদী হয়ে তার স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে।
আসামি আব্দুস সালামকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুত্র বধুঁ কে জবানবন্দি গ্রহনের জন্য ম্যাজিষ্টেট আদালতে পাঠানো হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























