ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

বিরল উপজেলার ধর্মপুর শালবনের ধান খেতে চারদিন ধরে বিচরণ করছে নীলগাই

সৃষ্টি ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৩৬৪ বার পড়া হয়েছে

বিরল উপজেলার ধর্মপুর শালবনের ধান খেতে চারদিন ধরে বিচরণ করছে নীলগাই

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরল উপজেলার ধর্মপুর শালবনের ধান খেতে চারদিন ধরে বিচরণ করছে নীলগাই।

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবন ও এর আশপাশের ধানখেতে চারদিন ধরে বিচরণ করছে একটি নীলগাই।

পড়ুন>>লোকালয় থেকে অজগর উদ্ধার 

বিরল এ প্রাণীটি দেখতে শহর ও বিভিন্ন গ্রাম থেকে আসা উৎসুক জনতা ভিড় করছে। এক বছর আগেও একটি নীলগাই ভারত সীমান্তলাগোয়া এ শালবনে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এসেছিল।

বিরলের ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের কৃষক মো. আবুল হোসেন গতকাল দুপুরে জানান, গত শনিবার ভোর ৬টার দিকে কাজ করতে গিয়ে তিনিই প্রথম ধূসর রঙের নীলগাইটিকে ধানখেতে ছোটাছুটি করতে দেখেন।

পড়ুন>>চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে নীলগাই উদ্ধার দেখতে উৎসুক জনতার ভিড়

বিষয়টি তিনি তাৎক্ষণিক ধর্মপুর বিটের বন কর্মকর্তাকে জানান। কেননা গত বছর আসা নীলগাইটি গ্রামবাসীর হাতে আহত হয়ে মারা যায়।

ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী জানান, আবুল হোসেনের কাছ থেকে খবর পেয়ে তিনি দ্রুতই ঘটনাস্থলে ছুটে আসেন।

গ্রামবাসী যেন কোনোভাবেই নীলগাইটির কোনো ক্ষতি করতে না পারে, ধাওয়া বা বিরক্ত না করে—এ বিষয়ে স্থানীয় মসজিদে মসজিদে সচেতনতামূলক প্রচারও করেন।

তিনি জানান, গত বছরের ১৬ মার্চ ও এ ধরনের একটি নীলগাই বাংলাদেশের শালবনে ঢুকে পড়েছিল, কিন্তু শত বাধার মুখেও দিনভর গ্রামবাসী সেটিকে ধাওয়া করে ধরার চেষ্টা চালায়। এতে আহত হয়ে বিরল প্রাণীটি প্রাণ হারায়।

এদিকে এলাকাবাসী জানায়, গত চারদিন নীলগাইটি কখনো ধানখেতে কখনো শালবনের ভেতর ঘুরে বেড়াচ্ছে। দিনাজপুর শহরসহ বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা এটিকে দেখতে ধর্মপুর শালবনসহ আশপাশের এলাকায় ভিড় করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরল উপজেলার ধর্মপুর শালবনের ধান খেতে চারদিন ধরে বিচরণ করছে নীলগাই

আপডেট সময় : ০২:১৪:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩