বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৮:৩৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৩১০৯ বার পড়া হয়েছে
বিরলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বিরল পৌর যুবদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮(অক্টোবর) মঙ্গলবার দুপুরে বিরল পৌর বিএনপি’র কার্যালয় হতে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
পড়ুন>>কাউনিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদন্ড
যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল হক হিরা, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি ইস্কান্দার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাসুদ পারভেজ।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক আল মামুন রাজু, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ও উপজেলা তাতী দলের আহবায়ক লুৎফর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা কৃষকদলের সহসভাপতি মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গির আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























