বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৬:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ সমাবেশ।
দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ বাবুল আহমেদ ও সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক এর সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাবেশে মিলিত হয়।
এসময় ষড়যন্ত্রকারীরা বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে স্লোগানে সুন্দরগঞ্জের রাজপথ কম্পিত হয়।
পড়ুন>> মিথ্যা ও অপ্রচারের প্রতিবাদে সংবাদ সন্মেলন
সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। স্বাধীনতার পর থেকে এরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে।
ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির মাঠে আছে এবং থাকবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























