বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে-খাদ্যমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে-খাদ্যমন্ত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে-খাদ্যমন্ত্রী

নওগাঁ থেকে সুবীর দাস
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে-খাদ্যমন্ত্রী

বিএনপির দেশবিরোধী চক্রান্ত প্রতিহত করা হবে জানালেন  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যুবসমাজকে একত্রিত করে সামনের আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হব। এসময় তিনি আগামী নির্বাচনে যুবলীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহবান জানান।

আজ বুধবার(১২জুলাই ) দুপুরে পোরশার সরাইগাছি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পোরশা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য-সহযোগিতা পৌঁছেনি। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে পৌঁছাতে যুবলীগের নেতাকর্মীদের আহবান জানান মন্ত্রী ।

খালেদা জিয়ার বিএনপির আমলে সারের জন্য কৃষক গুলি খেয়েছিলো। প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের। সার পাওয়া যায়নি, সেচের জন্য তেল কিংবা বিদ্যুৎ পাওয়া যায়নি। এখনকার পরিস্থিতি আর সেরকম নাই। কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে সার ও বিদ্যুতের অভাব নেই। কৃষকের জন্য সরকার প্রণোদনা দিয়ে যাচ্ছে।

উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় রাখতে হবে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। নওগাঁ-১ আসনে ১০ কিলোমিটার রাস্তা পাকা ছিলো না। এই সরকারের আমলে এই আসনে ৪০০ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, সরকার পদ্মাসেতু, মেট্রোরেলের মত মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। সামনের দিনগুলোতে উন্নয়নের আরো সুবিধা জনগণ ভোগ করবে।

বঙ্গবন্ধুকে হত্যার নায়ক জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার না করে তাদের পুরস্কৃত করেছিলেন, শুধু তাই নয় ইনডেমিনিটি আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিলেন। বাংলাদেশের যুব সমাজকেও নষ্ট করেছিল জিয়া বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।

বিএনপি দেশবিরোধী চক্রান্তে লিপ্ত। তারা নানা ষড়যন্ত্র করছে, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে। জনগণ তাদের এ আশাপূরণ হতে দেবে না। যুবলীগের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকতে হবে।

মির্জা ফখরুলই দেশ ছেড়ে পালিয়ে যাবেন উল্লেখ করে তিনি বলেন, মির্জা ফখরুল স্বাধীনতা বিরোধীদের নিয়ে, আগুন সন্ত্রাসী দের নিয়ে রাজনীতি করে। তিনি চখা রাজাকারের সন্তান বলেও উল্লেখ করেন মন্ত্রী। বিএনপির দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহত করা হবে।

পোরশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: রবিউল ইসলাম এর সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!