বালিয়াডাঙ্গী সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বালিয়াডাঙ্গী সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

বালিয়াডাঙ্গী সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত ১

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বালিয়াডাঙ্গী সিমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত ১

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সিমান্তে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী নিহত ও একজন আহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে ধনতালা বিজিবি সীমান্তের মেইন পিলার ৩৯৩ এর পাশ দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করায় ভারতীয় ডিংগাপাড়া বিএসএফ সেনারা গুলি চালালে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ফকির ভিঠা গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহের ছেলে।

এসময় নিহতের বাবা শ্রী মহাদেব কুমার সিংহসহ দুই বাংলাদেশি আহত হয়েছেন। আহতরা হলেন, ফকির ভিঠা বেল পুকুর গ্রামের শ্রী মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলীর ছেলে বাংঠু মোহাম্মাদ।

তারা ভারত থেকে বাংলাদেশে পালিয়ে এসে রংপুরে গোপনে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ধনতলা ইউনিয়নের চেয়ারম্যান সমর কুমার চট্টোপাধ্যায় জানান, ঘটনাটি আমার ইউনিয়নের। আমি শুনতে পেয়েছি যে প্রথমে ছেলেটি নাকি ভারতে পাড়ি দেওয়ার জন্য বর্ডার ক্রস করতে যান। তখন বিএসএফ তাকে গুলি করে। পরে তার মরদেহ আনতে তার বাবা সীমান্তে যান। বিএসএফ আবার তার বাবাকে লক্ষ্য করে পায়ে গুলি করে। তিনি বর্তমানে রংপুর চিকিৎসাধীন আছেন।

বিষয়টি নিশ্চিত করে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, কী কারণে তারা সীমান্তে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহত ব্যক্তির মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজির আহমদ বলেন, এমন একটি ঘটনা ঘটেছে শুনেছি। এ বিষয়ে আমরা অনুসন্ধান চালাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!