বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ের বরযাত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ের বরযাত্রী : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক প্রেক্ষাপট: সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ

বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ের বরযাত্রী

ফুলবাড়ী প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ের বরযাত্রী

বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে মহিষের গাড়িতে বিয়ে করতে গেলেন বর উপ-সহকারী মেডিকেল অফিসার উমর ফারুক। বর উমর ফারুক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রখানা মুসুল্লিপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।

বর উমর ফারুক জানান, তার বাপ-দাদারা বিয়ে করেছেন কেউ হাতির পিঠে চড়ে, কেউ গরুর গাড়ীতে, কেউ মহিষের গাড়িতে চড়ে। বংশের ঐতিহ্য ধরে রাখতে তিনিও মহিষের গাড়িতে চড়ে বিয়ে করার স্বপ্ন দেখেন।

সেই স্বপ্নকে বাস্তবায়ন ও বংশের ঐতিহ্য ধরে রাখতে ফারুক শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে মহিষের গাড়িতে বিয়ে করতে যান পার্শ্ববর্তী জেলা লালমনিরহাট সদর উপজেলার কুলাহাট এলাকায়।

ফারুক কুলাহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে বিলকিস আক্তারের সঙ্গে ৯ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন বিয়ের ঘটক রাজু সরকার।

ঘটক রাজু সরকার জানান, ছেলে ও ছেলের পরিবারের ইচ্ছা ও তাদের বংশের ঐতিহ্য ফিরে আনতে ছেলে মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে যান। অনেক বছর পর মহিষের গাড়িতে চড়ে বিয়ে করতে যাওয়ার সময় বর- কনের বাড়িতে শতশত মানুষের ঢল নামে। এমন কি যখন পাত্র মহিষের গাড়িতে বিয়ে করতে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তখন ফুল দিয়ে সাজানো মহিষের গাড়িতে বরকে একনজর দেখতে ভিড় জমে যায়। পাশাপাশি বরসহ মহিষের গাড়ির ছবি তুলতে হুড়োহুড়ি লেগে যায়। সঙ্গে সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তোলপাড় শুরু হয়। সব মিলে মহিষের বাড়িতে চড়ে বর বিয়ে করতে যাওয়ায় সেই হারানো দিনগুলি কথা অনেকের মনে পড়ে যায়।

লালমনিরহাট সদরে শেখ হাসিনা ধরলা সেতুতে বেড়াতে আসা রায়পাড়া এলাকার দীলিপ চন্দ্র রায় ও বালারহাট এলাকার বিকাশ চন্দ্র রায় জানান, বরকে মহিষের গাড়িতে বিয়ে করতে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। সেই সঙ্গে পুরাতন ঐতিহ্য ধরে রাখার জন্য সকালকে এগিয়ে আসার আহবান জানান ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!