সংবাদ শিরোনাম :
বাংলাদেশের দেশের জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ মোতায়েন
সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৪:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২৬৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের দেশের জলসীমায় ভারতীয় নৌবাহিনীর জাহাজ মোতায়েন
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার আকস্মিক পতন ভারতকে কঠিন পরিস্থিতির মুখে ফেলেছে। দেশের উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ভারতের পার্লামেন্টে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হবে।
ভারতের এমন মন্তব্যের পর গত ৬ আগস্ট থেকে বাংলাদেশের জল সীমায় কিছু সংখ্যক ভারতীয় নৌবাহিনীর জাহাজের অবস্থান শনাক্ত করা হয়েছে। জাহাজগুলো ভারতের নিয়মিত টহল জাহাজের অর্ন্তভুক্ত। যদিও জাহাজগুলো বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি, তবে তাদের এমন আচরণ স্বাভাবিক বলে মনে করছে না বাংলাদেশ।
বাংলাদেশ নৌবাহিনীও সারাক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। যদিও ভারতের গণমাধ্যমে এ ধরণের দাবিকে অস্বীকার করা হয়েছে।
তারা জানিয়েছে, জাহাজগুলো ভারতের নয় বরং চীনের টহল জাহাজ। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী নেভিগেশন মানচিত্র থেকে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করে নিশ্চিত হয়েছে জাহাজগুলো ভারতের।
উল্লেখ্য, প্রবল গণবিক্ষোভের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দিল্লির হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তথ্য সুত্র ও ছবি
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























