বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর পরিচয়
- আপডেট সময় : ১২:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ৫২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর পরিচয়
নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হচ্ছে ১৭ জন। বৃহস্পতিবার (৮ আগস্ট) এই সরকারের ১৭ সদস্যের নাম প্রকাশ্যে এসেছে। ১৬ উপদেষ্টার একজন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এম সাখাওয়াত হোসেন ১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার (২০০৭-২০১২)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত)।
তিনি ১৯৬৬ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর প্রায় দুবছর পাকিস্তানের বন্দি শিবিরে কাটিয়ে ১৯৭৩ সালে দেশে প্রত্যাবর্তন করেন। তিনি ১৯৭৫ সালের ডিসেম্বর পর্যন্ত ঢাকায় ৪৬ ব্রিগেডে স্টাফ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ১৯৭৯-৮১ সালে ঢাকায় সেনাসদরে গুরুত্বপূর্ণ পদে অপারেশন ডাইরেক্টরেট নিয়োজিত হন। পরে তিনি ব্রিগেডের অধিনায়ক হিসেবে দুটি ইনফেনট্রি ব্রিগেড ও একটি আর্টিলারি ব্রিগেডের অধিনায়ক ছিলেন।
বাংলাদেশের ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কৃতিত্বের সঙ্গে সম্পন্ন করে দ্বিতীয়বারের মত আমেরিকা যুক্তরাষ্ট্রে বিশ্ববিখ্যাত ইউ এস এ কমান্ড অ্যান্ড স্টাফ জেনারেল কলেজ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন।
তিনি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স এ ডি সি ইসলামাবাদ ইউনিভার্সিটির তত্ত্বাবধানে স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স এবং ২০১১ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্, ঢাকা থেকে এমফিল ডিগ্রি লাভ করেন।
তিনি দেশি-বিদেশি বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে নিরাপত্তা, ভূ-রাজনীতি এবং রাজনৈতিক বিশ্লেষণধর্মী কলাম ও বইয়ের লেখক হিসেবে অধিক পরিচিত।
তাছাড়া দেশি-বিদেশি ইলেকট্রনিক মিডিয়ায় নিরাপত্তা ও ভূ-রাজনীতি এবং নির্বাচন বিষয়ে বিশ্লেষক হিসেবে সুপ্রতিষ্ঠিত। এছাড়া ২০০৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছর তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
জেনে নিন
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এর পরিচয়
- >>বাংলাদেশের প্রথম আলেম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন এর পরিচয়
- >>অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নূর জাহান বেগম এর পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুক-ই আজম এর পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান এর পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেন এর পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার এর পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার এর পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের পরিচয়
- >>বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এর পরিচয়
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























