ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পাঞ্চলে অস্থিরতা, শান্তি বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ড. আবদুল মঈন খান ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ শিরোপার দাবিদার নয়: মাইকেল ভন চলতি মৌসুমে দেশে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অফিসের রাউজানে পিস্তল দেখিয়ে ভিডিওতে হুমকি, সতর্কে পুলিশ কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর গণতন্ত্র পুনরুদ্ধারে নৈতিক সমাজ গঠনে জোর ঢাবি শিক্ষার্থীদের সাজেকে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে নতুন ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধ ডেমোক্র্যাটদের জয়ে অভিনন্দন জানিয়ে ট্রাম্প বললেন হারের কারণ ইরান যুদ্ধ বিপুল ভোটে পুনর্নির্বাচিত মার্কিন কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

বন্যা ও বৃষ্টির প্রভাব: কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ২০৩ বার পড়া হয়েছে

বন্যা ও বৃষ্টির প্রভাব: কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা!

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যা ও বৃষ্টির প্রভাব: কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা!

রংপুরের কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ পূর্বে কাউনিয়ায় পাইকারি ও খুচরা বাজারে প্রতিকেজি কাঁচামরিচ প্রকারভেদে ১২০ থেকে ২০০ দরে বিক্রি হলেও একই মরিচ সোমবার বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। মরিচের দাম বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষের প্রাণ ওষ্ঠাগত।

সরেজমিনে উপজেলার বৃহৎ হাট খানসামা, টেপামধুপুর ও তকিপল বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ না থাকায় বাজারে কাঁচা মরিচের সংকট দেখা দিয়েছে।

এতে বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কাউনিয়ায় অধিকাংশ সবজি আসে স্থানীয় চরাঞ্চল, গাইবান্ধা, বগুড়া, হিলিসহ বিভিন্ন এলাকা থেকে। পর পর দুই বার বন্যা ও অতিবৃষ্টির কারণে মরিচ ক্ষেত নষ্ট হওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে।

এ সুযোগে দাম বাড়িয়েছেন খুচরা বিক্রেতারা। কাঁচা মরিচের দামের ওঠানামার পেছনে টানা বৃষ্টি ও বন্যাকে দুষছেন খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।

তকিপল বাজারের আড়ৎদার হাফিজার রহমান জানান, আড়তে কাঁচা মরিচের সরবরাহ না থাকায় খুচরা বাজারে দাম বেড়েছে। কাউনিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন তদারকি না থাকায় বাজার নিয়ন্ত্রনের বাইরে চলে যাচ্ছে।

এমনিতেই বাজারে ঊর্ধ্বমুখী প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। তারওপর বন্যা ও টানা বৃষ্টি হওয়ায় বাজারগুলোতে কমেছে পণ্যের সরবরাহ।

ফলে বর্তমান সম্পর্কে নিম্ন আয়ের মানুষসহ অধিকাংশ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক জানান, বাজারে অভিযান পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বন্যা ও বৃষ্টির প্রভাব: কাউনিয়ায় কাঁচামরিচের কেজি ৪০০ টাকা!

আপডেট সময় : ০৫:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪