ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী ডোমারে উদযাপন

ডোমার (নীলফামারী ) থেকে মোসাদ্দেকুর রহমান সাজূ
  • আপডেট সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩ ১৭৫ বার পড়া হয়েছে

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী ডোমারে উদযাপন

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, উপমহাদেশের নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (৮ই আগস্ট) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের নেতৃত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এর পাশাপাশি আওয়ামী লীগসহ ও অন্যান্য সহযোগী সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলমের সভাপতিত্বে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) নুরুন্নাহার শাহজাদী।

ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, নীল শতদল খেলাঘর আসরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় অসহায় ও অসচ্ছল ১০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, ১৯৩০ সালের ৮ই আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ জহুরুল হক ও হোসনে আরা বেগমের কোল আলো করে জন্মগ্রহণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী ডোমারে উদযাপন

আপডেট সময় : ০৭:১৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩