বগুড়ায় জামায়েতের আরও দুই নেতা গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বগুড়ায় জামায়েতের আরও দুই নেতা গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কায় ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন কোচ সুমিত ফার্নান্দো উত্তরাখণ্ডে টানেলে পানি ও কাদামাটির ঢল: ৭ শ্রমিকের মৃত্যু, নিখোঁজ ৩ মালয়েশিয়ায় জাল নথি তৈরির সিন্ডিকেট: ৫ বাংলাদেশি আটক ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের দাবি হাকিমপুরের ওসির বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলায় হয়রানির গুরুতর অভিযোগ প্রেক্ষাপট: নেত্রকোনায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত ৪ জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের

বগুড়ায় জামায়েতের আরও দুই নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
বগুড়ায় জামায়েতের আরও দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় জামায়েতের আরও দুই নেতা গ্রেপ্তার

বগুড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়েতের আরও দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে সদর উপজেলার গোকুল ও শেখেরকোলা ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের আব্দুর রহিম এবং শেখেরকোলা ইউনিয়নের আমিনুল ইসলাম।

এরা নিজ নিজ ইউনিয়নে জামায়েতের রোকন বলে নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ্।

সাইহান ওলিউল্লাহ্ বলেন, ‘গ্রেপ্তারকৃত ২ জন নিজ ইউনিয়নের জামায়াতের রোকন বলে জানা গেছে। নাশকতা ও সন্ত্রাসী পরিকল্পনার অভিযোগে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার রাত থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলাজুড়ে জামায়েতের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!