সংবাদ শিরোনাম :
ফেনীর জেলা প্রশাসক অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফেনী থেকে হাসনাত তুহিন
- আপডেট সময় : ০৪:৫৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
ফেনীর জেলা প্রশাসক অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফেনীর জেলা প্রশাসক অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ফেনীতে গত ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
পড়ুন>>পল্লী বিদ্যুতের ৬ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ
এ সময় তারা অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কিন্তু ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবির সদস্যরা উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি।
তাই ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি জানান।
বিপ্লবী ছাত্রসমাজের প্রতিনিধিরা বলেন, জেলা প্রশাসককে অপসারণের পাশাপাশি আইন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের অপসারণ, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে এবং অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























