ফেনীতে আনসার ভিডিপির উদ্যেগে ত্রাণ বিতরণ।
আনসার ভিডিপির উদ্যেগে ফেনীর ফুলগাজী, পরশুরাম ছাগলনাইয়া উপজেলায় পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ফেনীর আনসার ভিডিপির কমান্ড্যন্টা হেলাল উদ্দীন উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ফেনীর বিভিন্ন উপজেলায় ভারতের পাহাড়ি পানি ও বৃষ্টির কারনে মহুরি নদীর বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে। এতে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, ফেনী সদর উপজেলায় ১০২ টি গ্রামের পানির নিচে তলিয়ে যায়। এতে হাজার হাজার মানুষ চরম কষ্ট পড়ে।
সংবাদ মাধ্যমে খবর পেয়ে আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশে ও কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান এর সহযোগিতায় জেলা কমান্ড্যন্ট ছাগলনাইয়া উপজেলা আনসার কর্মকর্তা রিক্তা হাজারী, ফুলগাজী কর্মকর্তা আমির হোসেন ও পরশুরাম উপজেলা কর্মকর্তা জাহেরা খাতুনের সহযোগিতায় তিন উপজেলায় মোট চার শত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন।
Leave a Reply