ফুলবাড়ীতে নব-জাগরণ সমাজসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে নব-জাগরণ সমাজসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে এফএসআরইউ মেরামতের অপেক্ষায় সরকার: বিদ্যুৎমন্ত্রী গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পুলিশ লাইনে আরজিকর কাণ্ডে সাবেক বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ডারউইন টেস্ট: তানজিদের প্রথম ফিফটি, অল্পের জন্য আক্ষেপ মুমিনুলের লভ্যাংশ পেলেন সদস্যরা কাউনিয়ায় বালাপাড়া বণিক সমবায় সমিতির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি মধ্যপ্রাচ্যে নতুন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, সংকটে আব্রাহাম লিংকনের নাবিকেরা ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা নওগাঁয় শিক্ষার্থীদের চারা গাছ, স্কুলে বেঞ্চ ও একইসাথে হতদরিদ্রের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়—‘ঠাকুরগাঁওয়ের সন্তান এবার রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে’

ফুলবাড়ীতে নব-জাগরণ সমাজসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম ) থেকে মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর
  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
ফুলবাড়ীতে নব-জাগরণ সমাজসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফুলবাড়ীতে নব-জাগরণ সমাজসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ।

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর প্রতিটি মুসলমান ঈদের আনন্দ উপভোগ করুক ভাগাভাগি করে।

এরই সুবাদে শুক্রবার( ২১ এপ্রিল) রাত ৯ টা থেক শুরু করে রাত ২ টা পর্যন্ত বাড়ীতে বাড়িতে গিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে “নব-জাাগরণ সমাজসেবী সংগঠনের” উদ্যোগে উপজেলার ৬ ইউনিয়নের অসহায়, সুবিধাবঞ্চিত, হতদরিদ্রদের বাড়িতে ঈদ সামগ্রী নিয়ে ছুটে চলেন সংগঠনের সভাপতি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুজ্জামান আশিকসহ বিভিন্ন পদের সদস্যরা।

 

সমাজের বেশ কিছু সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে নগদ অর্থ, শাড়ি কাপড় , লুঙ্গি , লাচ্চা সেমাই বিতরণ করেন।

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার বিতরণ ও সংগঠনের সভাপতি সাংবাদিক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর বলেন, আমাদের সমাজে এমনও আছেন, যাদের ঠিকমত ঈদ আনন্দ করার সামর্থ নেই।

 

আমরা ঐ সকল অসহায়দের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। যারা আমাদের সংগঠনের জন্য সহযোগিতার করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ্।

 

প্রতিষ্ঠাতা পরিচালক, আশিকুজ্জামান আশিক বলেন, আমাদের এই আয়োজনকে অব্যাহত রাখতে এই সংগঠনের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে,সামনে যেন এর চেয়ে বেশি কিছু করতে পারি।

 

 

বিতরণ কালে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শামীমা আক্তার, সহ-সভাপতি ওয়াজ কুরুণী,সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাসানুর রহমান হিরো, যুগ্ম-সাধারণ সম্পাদক নাজিউর রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মুরাদ হাসান, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃরিয়াজুল ইসলাম রাজু।

 

উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকীবুল ইসলাম, আশিক, চঞ্চল, ত্রাণ ও দুযোগ বিষয় সম্পাদক আল হাসিব মিয়া, উপ-ত্রাণ ও দুযোগ বিষয় সম্পাদক আরিফ মিয়া, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ আলম শুভ, বন ও পরিবেশ বিষয় সম্পাদক মোঃ আব্দুল জাফর, মনছার আলী প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!