ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে ও সংলাপ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে ও সংলাপ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাউনিয়ার বন্যা দুর্গত পরিবারের মাঝে চাল বিতরণ নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিরসনে লাল কার্ড প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা কাতারের ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী

ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে ও সংলাপ অনুষ্ঠিত

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে ও সংলাপ অনুষ্ঠিত

 

 ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে ও সংলাপ অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবীতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল এলাকায় ধরলা নদীর চরে এ মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।

 

পড়ুন>>শেষ হয়নি তাহিরপুরে বাঁধের কাজ: উদ্বিগ্ন হাওরের কৃষকেরা

 

ফুলবাড়ি উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডাঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে চরের বাসিন্দা আব্দুর রহমান, গাজীবর রহমান, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি ফুলবাড়ী চর উন্নয়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীন, কুড়িগ্রাম জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাপ আলী সহ অনেকে বক্তব্য রাখেন।

 

বক্তারা চরের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মত চর বিষয়ক মন্ত্রণালয় গঠনের জন্য সরকারের নিকট জোর দাবী জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!