প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, আহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, আহত-২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে মাদকসহ মাদক ব্যবসায়ী আটক নাগেশ্বরীতে ৭ যাত্রীসহ অটোরিকশা পুকুরে পড়ে ৩জন গুরুতর আহত মজুত থাকলেও রোগীকে স্যালাইন না দেওয়ায় টাকা ফেরত দিলেন স্বাস্থ্যমন্ত্রী ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ সার লুটের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন ১০০ বস্তা সার উদ্ধার বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ বাংলাদেশ স্কাউটসে ২৩ জন নিয়োগ: অনলাইনে আবেদনের সুযোগ ও বিস্তারিত রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটু ২০২৬-এ কাতারের পুলিশ একাডেমির নজরকাড়া অংশগ্রহণ উৎপাদন ব্যাহত হওয়ায় ছয় মাসের জন্য কারখানা বন্ধ ঘোষণা করল ফু-ওয়াং ফুড ইউক্রেনের স্পর্শকাতর অর্থনৈতিক খাতে হামলার হুঁশিয়ারি দিলেন ভ্লাদিমির পুতিন

প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, আহত-২

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত-১, আহত-২

যশোরের শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একজন  নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

নিহত যুবককে নাম আশরাফুল ইসলাম (১৯)।  হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছে। নিহত আশরাফুল ইসলাম বেনাপোল সীমান্তের আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

সোমবার বেলা সাড়ে ১১ টার সময় উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ দূঘাটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দ্যেশে রওনা দেয়। যাওয়ার পথে কুঁচেমোড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সাইট দিতে গিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়।

এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!