পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতি ও ফাঁড়ির সংখ্যা বেড়ে ৫৯২ নাগেশ্বরী দক্ষিণ ব্যাপারিহাটে অজ্ঞাত লাশের সন্ধান ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি: বাংলাদেশিসহ নিখোঁজ ২৪ নাবিক গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুন রামপালের বিয়ের নেপথ্যের গল্প খুলনার বটিয়াঘাটায় মহাসড়কের পাশে সবজি বিক্রি করে স্বাবলম্বী লতা রায় বিইউবিটিতে রেজিস্ট্রার ও ডেপুটি ডিরেক্টর পদে নিয়োগ: আবেদনের সুযোগ ৩০ আগস্ট পর্যন্ত মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশরের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ চুক্তি সই কলকাতার অগ্নিকাণ্ডে প্রাণ হারানো কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ চারজনের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফিরেছে আজ ২৩ আগস্ট: ইতিহাসে আজকের দিনে কি ঘটেছিল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২

পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২

পেট্রোল পাম্পের ট্যাংক বিস্ফোরণে মৃত -০১ আহত ০২ হয়েছে। এই দুর্ঘটনাটি নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজার এলাকায়।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ হারালো-৩; আহত-৯ জন

ওই এলাকার আবদুল্লাহ মিনি পেট্রোল পাম্পের ট্যাংক ঝাঁলাই করতে নিয়ে গেলে আকস্মিক ভাবে ট্যাংকটি বিস্ফোরণে সোহাগ নামে ০১ ব্যক্তির মৃত্যু হয় এবং আহত হয় আরও ০২ জন।

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর বিকেল আনুষ্ঠানিক সাড়ে পাঁচটার দিকে এই দূর্ঘটনাটি ঘটে। মৃত সোহাগ এরফান আলীর ছেলে।

প্রতাক্ষদর্শী এবং এলাকাবাসীর সুত্রে জানাযায় সোহাগ নামের এক কর্মচারী ট্যাংকটি ঝাঁলাই করতে গেলে আকস্মিক ভাবে সেটি বিষ্ফোরিত হয় এবং ঘটনাস্থলেই সোহাগের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পাটি শরীরের সাথে একটু লেগে আছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সোহাগ মৃত্যু বরণ করেন।

আহত ব্যক্তিরা হলেন আব্দুল্লাহ পেট্রোল পাম্পের মালিকের ভাতিজা এবং অপরজন হলেন পাম্পের কর্মচারী জলিল।

এ বিষয়ে চিলাহাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, আকস্মিক ভাবে ট্যাংক বিষ্ফোরণ হওয়ায় এই দূর্ঘটনাটি সংঘটিত হয়। তিন আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বোড়াগাড়ী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তবে সোহাগের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!