পুলিশভীতিতে নয়; নিজের সুরক্ষায় হেলমেট ব্যবহার করুন -এসপি রাশিদুল হক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুলিশভীতিতে নয়; নিজের সুরক্ষায় হেলমেট ব্যবহার করুন -এসপি রাশিদুল হক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

পুলিশভীতিতে নয়; নিজের সুরক্ষায় হেলমেট ব্যবহার করুন -এসপি রাশিদুল হক

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ৩ জুন, ২০২৪
পুলিশভীতিতে নয়; নিজের সুরক্ষায় হেলমেট ব্যবহার করুন -এসপি রাশিদুল হক

পুলিশভীতিতে নয়, নিজের সুরক্ষায় হেলমেট ব্যবহার করুন -এসপি রাশিদুল হক।

নওগাঁ সম্প্রতি দেশব্যাপী শুরু হয়েছে ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম।‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে নওগাঁ জেলা পুলিশ।পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার।

নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএম’র নেতৃত্ব রোববার (২ জুন) বেলা ১১টায় শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে ব্যানার টাঙিয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) গাজিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাহিদুল হক, ট্রাফিক ইন্সপেক্টর আবজাল হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কার্যক্রম চলাকালীন সময়ে তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমান দোকান থেকে হেলমেট ক্রয় সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়। আর যাদের মাথায় হেলমেট ছিল তাদেরকে পরামর্শমূলক উপদেশসহ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক বলেন, পুলিশ ভীতিতে নয় নিজের সুরক্ষায় হেলমেট ব্যবহার করুন

পড়ুন>>মে মাসে ধর্ষণের শিকার ৪০ কন্যাসহ ৬২ জন

যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার টাঙানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!