পুকুর পাড়ে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুকুর পাড়ে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক

পুকুর পাড়ে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

শেরপুর থেকে প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
পুকুর পাড়ে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

 

পুকুর পাড়ে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

পুকুর পাড়ে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি: এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি
শেরপুরে পুকুরের ওপর বাসর ঘর বানিয়ে হা‌লিম মিয়া (২৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি আলোড়ন সৃষ্টি করেছেন।
ঘটনার পর বি‌কে‌ল থে‌কে বাসর ঘর‌টি দেখ‌তে আশপাশের উৎসুক জনতা ভিড় শুরু ক‌রে।

জানা যায়, শেরপুর সদরের চরশেরপুর সাতানীপাড়ার আব্দুল হামিদের ছেলে হা‌লিম মিয়া। আব্দুল হা‌মি‌দের ৯ ছে‌লে-‌মে‌য়ের ম‌ধ্যে সবার ছোট হা‌লিম।

পড়ন>>ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা!

এ বিষয়ে হা‌লিম মিয়া ব‌লেন, আমার বি‌য়ে ঠিক হওয়ার পর থে‌কে ইচ্ছা হয় ব্যতিক্রমী কিছু করার। সেই ইচ্ছা থে‌কে আমার নানা ও চাচা মি‌লে উদ্যোগ নেয় পুকুরের ওপরে বাসর ঘর তৈ‌রি করার।

প‌রে গত চার থেকে পাঁচ ‌দিন ধ‌রে তারা দুই জন মি‌লে আমা‌দের বা‌ড়ি‌র পাশে পুকু‌রের ওপর তৈরি ক‌রে এ বাসর ঘর। প‌রে আস্তে আস্তে আশপা‌শের মানুষজন বাসর ঘর‌টি দেখ‌তে আমার বাড়ি‌তে আস‌তে শুরু ক‌রে। আমার খুব ভা‌লো লাগ‌ছে, আমি অনেক উৎসাহ পা‌চ্ছি।

হালিমের চাচা রোকন সরকার ব‌লেন, আমার ভা‌তিজার খুব ইচ্ছা ছিল ব‌্যতিক্রমীভা‌বে বি‌য়ে করার। প‌রে বি‌য়ে ঠিক হলে আম‌রা পা‌রিবা‌রিকভা‌বে ক‌য়েকবার ব‌সে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পা‌নির উপ‌রে বাসর ঘর বানানোর।

প‌রে আমাদের বা‌ড়ির পা‌শের একটি পুকু‌রের ওপর বাসর ঘর বানা‌নোর কাজ শুরু হয়। বানা‌নোর সময় অনেক মানুষ আজেবাজে কথা ব‌লে। কিন্তু সব কাজ শেষ হলে এ বাসর ঘর দেখ‌তে মানুষের ভিড় জমে যায়।

পাশের এলাকা থে‌কে বাসর ঘর দেখ‌তে আসা বজলুর রহমান ব‌লেন, এর আগে আমার জীবনে এমন বাসর ঘর দে‌খিনি। এক বন্ধুর মা‌ধধ‍্যমে জান‌তে পে‌রে দেখ‌তে এসেছি, আস‌লেই ব‍্যতিক্রম।

চরশেরপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান সে‌লিম রেজা ব‌লেন, আমার ইউনিয়নে এমন বি‌য়ে হওয়ায় মানু‌ষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে‌ছে।

আমার জানা ম‌তে, পা‌নি‌তে এমন বাসর ঘর আগে দেখিনি। বিভিন্ন মানুষ দেখ‌তে আস‌ছে এ বি‌য়ে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!