ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা! : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা! : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা!

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৯ জুন, ২০২৪
ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা!

 

 

ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা!

 

ঝিঁঝিঁ পোকা দিয়ে পিৎজা!
বিশেষ প্রক্রিয়ায় ঝিঁঝিঁ পোকা মেরে ময়দার গুঁড়ায় রূপান্তর করছে ইতালি। এর জন্য দেশটির বিজ্ঞানীরা দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন তারপর একটি উপায় বের করেছেন যে কীভাবে ঝিঝিঁ পোকা মানুষের খাদ্য তালিকায় যুক্ত করা যায়। চলতি বছরের শুরুতেই দেশটির সরকার মানুষের খাদ্য তালিকায় ঝিঁঝিঁ পোকার ময়দা যুক্ত করার অনুমোদন দিয়েছে। শুরুতে পিৎজা তৈরিতে ব্যবহার করা হচ্ছে ঝিঁঝিঁ পোকার ময়দা।

পরিবেশের উপর মাংসের কুপ্রভাব ও বেড়ে চলা জনসংখ্যার প্রোটিনের চাহিদার সমাধানসূত্র হিসেবে পোকার কদর বেড়ে চলেছে। ইটালিতে ঝিঁঝিঁর ময়দা মিশিয়ে পিৎসা তৈরির চেষ্টা চলছে।

এক খামারে হাজার হাজার ঝিঁঝিঁ পোকা পালন করা হচ্ছে। সেগুলি পিৎজার টপিং হিসেবে শোভা পাবে। কারো কাছে সেটা একটা দুঃস্বপ্ন মনে হলেও কার্লো দেল বুয়োনো ও জোসে চানির মতে, সেই ব্যবসার ভবিষ্যৎ বেশ উজ্জ্বল।

পড়ুন>>পিছে তাকিয়ে দেখি কেমন ছিলো হাজার বছর আগে আমাদের বাংলা ভাষা?

নিউট্রিইনসেক্ট ক্রিকেট ফার্মের চানি বলেন, ‘এই ঝিঁঝিঁ পোকাগুলির আজই জন্ম হয়েছে। জীবনের প্রথম দিন! প্রথম তিন বছরের গবেষণার ফল হিসেবে আমরা প্রতিটি প্লাস্টিকের আধারের জন্য ঝিঁঝিঁপোকার নির্দিষ্ট পরিমাণ নির্ণয় করতে পেরেছি। কারণ পোকাগুলি জীবনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত সেখানেই থাকবে।’

ইটালির কেন্দ্রভাগে মন্টেকাসিয়ানোয় এক পুরানো গুদামে জোসে চানি এক বন্ধুর সঙ্গে নিউট্রিইনসেক্ট নামের স্টার্টআপ কোম্পানি খুলেছেন। জার্মানি থেকে ১০,০০০ ঝিঁঝিঁ পোকা আমদানির মাধ্যমে সেই অ্যাডভেঞ্চার শুরু হয়েছিল।

সেটাই ছিল বিদেশ থেকে প্রথম এবং শেষ আমদানি। তখন থেকেই ক্রিকেট ব্রিডিং প্রক্রিয়া চলছে। জোসে চানি বলেন, ‘এই আধারে প্রায় দশ হাজার ক্রিকেট রয়েছে। অর্থাৎ সেটা দিয়ে আমরা এক কিলো ক্রিকেট ময়দা তৈরি করবো। তার মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রোটিন।

প্রতি কিলোগ্রাম ক্রিকেটের জন্য মাত্র পাঁচ লিটার পানির প্রয়োজন হয়। মনে রাখতে হবে, এক কিলো গরুর মাংসের জন্য পনেরো হাজার লিটার পানি লাগে।’

জোসের মতে, এভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও সংগ্রাম চালানো হচ্ছে। তিনি মাসে দুই টন ক্রিকেট ফ্লাওয়ার উৎপাদন করেন। চলতি বছরের শুরুতেই ইতালি মানুষের খাদ্য হিসেবে ঝিঁঝিঁপোকার ব্যবহারের অনুমোদন দিয়েছে। এরই মধ্যে চানি অর্ডারের চাপ সামলাতে পারছেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!